আন্তর্জাতিক

ককরোচ পার্টির বিক্ষোভে যোগ দিচ্ছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলার স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, অক্টোবর ২৪, ২০২৬, ৫:৫১ পূর্বাহ্ন
ককরোচ পার্টির বিক্ষোভে  যোগ দিচ্ছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলার স্বামী
ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী ও অর্থনীতিবিদ পারকালা প্রভাকর। ছবি: সংগৃহীত

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী ও অর্থনীতিবিদ পারকালা প্রভাকর। শুক্রবার (২৩ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে তাঁর সঙ্গে একই মঞ্চে থাকার কথা রয়েছে অভিনেতা ও অ্যাক্টিভিস্ট প্রকাশ রাজসহ একাধিক বিশিষ্ট ব্যক্তির।

 

‘পিপল এগেইনস্ট এসআইআর’ জোটের আয়োজনে এ কর্মসূচিতে অধিকারকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা অংশ নেবেন। আয়োজকদের দাবি, এসআইআর প্রক্রিয়া বাতিল করতে হবে এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে পারকালা প্রভাকর লিখেছেন, ‘প্রতিটি গলিতে জন্তর মন্তর! শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬। গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের পদযাত্রা।’ এ কর্মসূচিতে তাঁর সঙ্গে জ্যেষ্ঠ আইনজীবী প্রশান্ত ভূষণ, কৃষক নেতা রাকেশ টিকায়েত, আইসার সভাপতি নেহা বোরা ও লেখক তুষার গান্ধীরও অংশ নেওয়ার কথা রয়েছে। বিরোধী দলগুলোর ইন্ডিয়া ব্লককেও কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজক জোট।

 

ভারতের অর্থনৈতিক নীতির কড়া সমালোচক হিসেবে পরিচিত পারকালা প্রভাকর। ‘দ্য ক্রুকড টিম্বার অব নিউ ইন্ডিয়া’ বইয়ে তিনি নোট বাতিলসহ বিভিন্ন সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছেন। পাশাপাশি বেকারত্ব বৃদ্ধি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বল হয়ে পড়া নিয়েও উদ্বেগ জানিয়েছেন।

 

নির্মলা সীতারমণের সঙ্গে বিজেপির দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও প্রভাকর ক্ষমতাসীন দলটির সমালোচক। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাঁদের পরিচয় হয় এবং ১৯৮৬ সালে তাঁরা বিয়ে করেন। রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও প্রভাকর নিজস্ব অবস্থান থেকে বিভিন্ন সরকারি নীতির সমালোচনা করে আসছেন।

 

এর আগে গত ৮ অক্টোবর বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ককরোচ জনতা পার্টির আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতেও অংশ নেন প্রভাকর। ওই কর্মসূচিতে ইউটিউবার ধ্রুব রাঠি ও অভিনেতা প্রকাশ রাজসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

সূত্র: ইন্ডিয়া টুডে

 

টাইম ডেস্ক/এসএ

 

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু