আন্তর্জাতিক

মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় স্থানীয় পর্যায়ে যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া-ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬, ৫:৪৮ বিকাল সর্বশেষ আপডেট: মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬, ২:৪৫ অপরাহ্ন
মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায়  স্থানীয় পর্যায়ে যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া-ইউক্রেন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্থানীয় পর্যায়ে যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে। ইউক্রেনের ওলেশকি শহরে মানবিক সহায়তা পৌঁছানো এবং বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার সুযোগ তৈরি করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফার্স্ট লেডির দপ্তর।

 

বিবৃতি অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা। এর আওতায় ওলেশকি শহরে সাময়িকভাবে সামরিক অভিযান বন্ধ রাখতে সম্মত হয়েছে দুই পক্ষ।

 

মেলানিয়া ট্রাম্প বলেন, শহরটির পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। সেখানে অবশিষ্ট বাসিন্দাদের অধিকাংশই বয়স্ক। তাঁদের জরুরি চিকিৎসা, ওষুধ, খাবার ও বিশুদ্ধ পানি প্রয়োজন। সীমিত বিদ্যুৎ সরবরাহ, মাইন পুঁতে রাখা সড়ক এবং নিয়মিত সামরিক হামলার কারণে তাঁদের জীবন ঝুঁকির মুখে রয়েছে।

 

ফার্স্ট লেডির দপ্তর জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের নেতৃত্বের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির শর্ত, সময়সূচি ও বাস্তবায়নপদ্ধতি নিয়ে সমঝোতা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, দুই দেশের বেসামরিক প্রতিনিধিরা বাসিন্দাদের প্রয়োজন নির্ধারণ করবেন। যারা শহর ছেড়ে যেতে চান, তাঁদের পছন্দের গন্তব্যে পৌঁছাতে পরিবহন ও সমন্বিত সহায়তা দেওয়া হবে।

 

পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ ও নথিবদ্ধ করতে একটি নিরপেক্ষ মার্কিন সংবাদমাধ্যমকে যুক্ত করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এর মাধ্যমে বাসিন্দাদের ইচ্ছাকে যথাযথভাবে সম্মান করা হচ্ছে কি না, তা নিশ্চিত করার আশা প্রকাশ করেছেন মেলানিয়া।

 

তিনি জানান, নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন চলাকালে তাঁর ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে এক ব্যক্তিগত আলোচনার সময় ওলেশকির সংকটের বিষয়টি তাঁর নজরে আসে। এর আগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ছয় দফায় ৩৪ শিশুকে পরিবারের সঙ্গে পুনর্মিলিত করার উদ্যোগেও তাঁর যোগাযোগমাধ্যম ব্যবহৃত হয়েছিল। এবারের উদ্যোগে মাইন অপসারণসহ জটিল কার্যক্রম সমন্বয়ের জন্য দুই দেশ প্রতিনিধি দল নিয়োগ করেছে বলে জানান তিনি।

 

টাইম ডেস্ক/এসএ


 

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

২ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু