আন্তর্জাতিক

স্পেনের সঙ্গে সীমান্ত তল্লাশি স্থায়ীভাবে তুলে নিচ্ছে ইতালি

অনলাইন ডেস্ক

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
স্পেনের সঙ্গে সীমান্ত তল্লাশি স্থায়ীভাবে তুলে নিচ্ছে ইতালি
ছবি: সংগৃহীত

স্পেনের সঙ্গে সাময়িক সীমান্ত তল্লাশি স্থায়ীভাবে বন্ধ করতে সম্মত হয়েছে ইতালি। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে শেনজেন চুক্তির অবাধ চলাচলসংক্রান্ত নিয়ম স্থগিত রাখার অবসান ঘটতে যাচ্ছে।


ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি ও স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কার মধ্যে ফোনালাপের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত সপ্তাহে ইউরোপীয় কাউন্সিলের বৈঠকের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও সীমান্ত তল্লাশি বন্ধের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।


দুই দেশের সরকার পৃথক বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বর্তমানে কার্যকর সাময়িক সীমান্ত তল্লাশির মেয়াদ আর বাড়ানো হবে না। শেনজেন অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশ নিজেদের মধ্যে তথ্য বিনিময়ও বাড়াবে।


গত জুলাইয়ে স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় বিপুলসংখ্যক মানুষের সীমান্ত পেরিয়ে প্রবেশের ঘটনার পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সীমান্ত তল্লাশি চালুর ঘোষণা দেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই সময় মরক্কো থেকে ৭০ হাজারের বেশি মানুষ অবৈধভাবে সেউতায় প্রবেশ করেন।


এরপর ১ আগস্ট স্পেনের সঙ্গে সাময়িকভাবে সীমান্ত তল্লাশি পুনরায় চালু করে ইতালি। শেনজেনের অবাধ চলাচলসংক্রান্ত নিয়ম স্থগিত রেখে দেশটির বন্দর ও বিমানবন্দর দিয়ে যাতায়াতকারীদের তল্লাশি শুরু হয়। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, সীমান্ত নিরাপত্তা জোরদার ও সম্ভাব্য সন্ত্রাসী হুমকি মোকাবিলায় মূলত ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিকদের লক্ষ্য করে এ তল্লাশি চালানো হচ্ছিল।


তবে ইতালি ও স্পেনের মধ্যে কোনো স্থলসীমান্ত নেই। অন্যদিকে, সেউতা শেনজেন অঞ্চলের বাইরে অবস্থিত। ফলে সেখানে শেনজেনের অবাধ চলাচলসংক্রান্ত নিয়ম প্রযোজ্য নয়।


ইতালির সিদ্ধান্তে মাদ্রিদের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস ইতালির পদক্ষেপকে ‘অযৌক্তিক’ ও ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন। এর এক সপ্তাহ পর ইতালি থেকে আসা যাত্রীদের ওপর পাল্টা তল্লাশি চালু করে স্পেন।


দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সমঝোতা এবং বিকল্প সহযোগিতামূলক পদক্ষেপের মাধ্যমে ধাপে ধাপে সীমান্ত তল্লাশি বন্ধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

 


টাইম ডেস্ক/জএইচ

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

৫৬ মিনিট আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু