আন্তর্জাতিক

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু, বিজ্ঞানীদের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ন
ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু, বিজ্ঞানীদের সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

চলতি গ্রীষ্মে ইউরোপের বিভিন্ন শহরে তীব্র গরমে প্রায় ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নতুন এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। বিজ্ঞানীরা বলছেন, এসব মৃত্যুর প্রতি তিনটির মধ্যে প্রায় দুটি মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে ঘটেছে।

 

গবেষকদের মতে, জুন থেকে আগস্ট পর্যন্ত তীব্র গরমের কারণে শহরাঞ্চলে প্রায় ৫০ হাজার মানুষের অকালমৃত্যু হয়েছে। দিনের প্রচণ্ড গরমের পর রাতেও তাপমাত্রা যথেষ্ট না কমায় শরীর স্বাভাবিক অবস্থায় ফেরার সুযোগ পায়নি।

 

লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের জলবায়ু ও স্বাস্থ্যবিষয়ক বিজ্ঞানী মালকম মিসির বলেন, ৮৫টি শহরাঞ্চলে তাপমাত্রাজনিত মৃত্যুর এই সংখ্যা অত্যন্ত উদ্বেগজনক। এর চেয়েও বেশি চিন্তার বিষয় হলো, এসব মৃত্যুর বড় একটি অংশের পেছনে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ভূমিকা রয়েছে।

 

গবেষণায় দেখা গেছে, মাল্টা, ইতালি ও হাঙ্গেরিতে গরমে মৃত্যুর হার ছিল সবচেয়ে বেশি। অন্যদিকে, মোট মৃত্যুর সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানি ও যুক্তরাজ্য।

 

যুক্তরাজ্যের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী কেটি হোয়াইট বলেন, এই মর্মান্তিক পরিসংখ্যান প্রমাণ করে, জলবায়ু সংকটের কারণে চলতি গ্রীষ্মে হাজার হাজার পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে।

 

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে রয়েছে ইতালির নেপলস। সেখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে ৮১৫ জনের মৃত্যু হয়েছে তীব্র গরমের কারণে। মৃতদের প্রায় অর্ধেকের বয়স ছিল ৮৫ বছরের বেশি। তবে কম বয়সীরাও ঝুঁকির বাইরে ছিলেন না। ২০ থেকে ৬৪ বছর বয়সী অন্তত ৩৩৩ জনের মৃত্যু হয়েছে।

 

চিকিৎসকদের মতে, স্বাস্থ্যগত জটিলতার পাশাপাশি একাকিত্ব ও দারিদ্র্য পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। নেপলসের চিকিৎসক মারিও ওয়ারিয়ানো বলেন, বর্তমান সময়ে একাকিত্বই বড় সংকটগুলোর একটি। গ্রীষ্মে অনেক প্রবীণ মানুষ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একা থাকেন। আর্থিক সামর্থ্য না থাকায় তাঁরা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র কিনতে পারেন না, কিংবা বিদ্যুৎ বিলের আশঙ্কায় তা ব্যবহার করা থেকে বিরত থাকেন।

 

সূত্র: দ্য গার্ডিয়ান

 

টাইম ডেস্ক/এসএ

 

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু