যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আহ্বান ইরানি এমপির
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালালে পারমাণবিক অস্ত্রসহ প্রতিরোধমূলক অস্ত্র ব্যবহারের অনুমতি দিতে দেশটির কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জ্যেষ্ঠ আইনপ্রণেতা মোহাম্মদ-সালেহ জোকার।
ইরানের পার্লামেন্টের অভ্যন্তরীণ বিষয়ক কমিটির প্রধান জোকার বলেন, দেশের প্রতিরক্ষা নিশ্চিত করা এবং শত্রুপক্ষকে হামলা থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রের আক্রমণের ক্ষেত্রে পারমাণবিক অস্ত্রসহ প্রতিরোধমূলক অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া উচিত।
তবে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ২০০০-এর দশকের শুরুর দিকে এক ধর্মীয় ফতোয়ায় পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। তিনি এ ধরনের অস্ত্র তৈরি করাকে ইসলামে ‘হারাম’ বা নিষিদ্ধ বলে উল্লেখ করেন। ইরানের কাছে বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র নেই বলে জানা যায়।
এদিকে, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) অনুযায়ী তেহরানের বাধ্যবাধকতা স্থগিত করা উচিত বলেও মন্তব্য করেছেন জোকার।
তবে তাঁর এই বক্তব্যকে ইরানের পারমাণবিক নীতিতে আনুষ্ঠানিক পরিবর্তনের ঘোষণা হিসেবে দেখা যাচ্ছে না। এটি একজন জ্যেষ্ঠ আইনপ্রণেতার আহ্বানমাত্র।
টাইম ডেস্ক/এসএ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি