আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীর সফরে অংশ না নেওয়ার নির্দেশ, দেশে ফিরলেন জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬, ৪:০১ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীর সফরে অংশ না নেওয়ার নির্দেশ, দেশে ফিরলেন জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত
রাষ্ট্রদূত মো. দাউদ আলী। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরের আগেই টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে দেশে ফিরিয়ে এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর অনুষ্ঠেয় এ সফরে তাঁকে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দাউদ আলীর পরিবর্তে মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম টোকিওতে অবস্থান করে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি ও ব্যবস্থাপনা তদারক করবেন। এ দায়িত্ব পালনে গত বুধবার তিনি ঢাকা থেকে টোকিওর উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রীর সফর শেষ না হওয়া পর্যন্ত তাঁর সেখানে থাকার কথা রয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সম্প্রতি রাষ্ট্রদূত দাউদ আলীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হতে বলা হয়। এরপর তিনি টোকিও থেকে ঢাকায় ফিরে আসেন। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন এবং প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন না।

 

উচ্চপর্যায়ের কোনো কূটনৈতিক সফরের আগে সংশ্লিষ্ট দেশে দায়িত্ব পালনরত রাষ্ট্রদূতকে এভাবে সফরে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়ার ঘটনা ব্যতিক্রমী বলে মনে করছেন কূটনীতিকেরা। জানা গেছে, টোকিওতে প্রধানমন্ত্রীর সরকারি কর্মসূচিও এমনভাবে সাজানো হয়েছে, যাতে রাষ্ট্রদূত দাউদ আলীর অংশগ্রহণের প্রয়োজন না হয়।

 

তবে এ সিদ্ধান্তের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হওয়ায় প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগে রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার ঘটনা কূটনৈতিক মহলে আলোচনা তৈরি করেছে। গত বৃহস্পতিবার পর্যন্ত টোকিওতে বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে দাউদ আলীকেই জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

পেশাদার কূটনীতিক দাউদ আলী বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। ১৯৯৫ সালের নভেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের ২৬ ডিসেম্বর তাঁর অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে।

 

জাপানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। একই সঙ্গে মলদোভা, উত্তর মেসিডোনিয়া ও বুলগেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২০ সালের মার্চে তাঁকে রোমানিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে চীনের কুনমিংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

 

টাইম ডেস্ক/এসএ

 

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

৫৬ মিনিট আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু