আন্তর্জাতিক

প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় প্যারিসের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এর আওতায় রয়েছে এলিসি প্রাসাদ, পার্লামেন্ট, লুভর জাদুঘর, শঁজেলিজে সড়কসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান।

গত সপ্তাহে শিক্ষার্থীসহ বিভিন্ন গোষ্ঠীর বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ, দোকানপাটে লুটপাট ও সরকারি ভবনে ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার কথা স্বীকার করে ফরাসি সরকার জানায়, একপর্যায়ে তারা পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়েছিল।

এদিকে, ফ্রান্সের অস্থিরতা নিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তাঁর অভিযোগ, নির্বাচনী প্রচারে ফ্রান্সের পরিস্থিতিকে কাজে লাগাচ্ছেন কিছু রাজনৈতিক নেতা। ট্রাম্পের পাশাপাশি ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দিকেও ইঙ্গিত করেন তিনি।

অন্যদিকে, ফ্রান্সের কট্টর ডানপন্থী নেত্রী মেরিন ল্য পেন মাখোঁর বক্তব্যকে ‘ষড়যন্ত্রমূলক’ বলে আখ্যা দিয়েছেন। বিশ্লেষকদের একাংশ বিক্ষোভের জন্য অভিবাসীদের দায়ী করার দাবিও নাকচ করেছেন।

ফ্রান্সে নতুন করে বিক্ষোভের প্রস্তুতির মধ্যে সরকার আরও সহিংসতা বরদাশত না করার হুঁশিয়ারি দিয়েছে। দেশটির বিচারমন্ত্রী জানিয়েছেন, বিক্ষোভের ঘটনায় আটক প্রায় ২ হাজার ৫০০ জনের মধ্যে ১৭৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে এবং ৯১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা করা হয়েছে। চলমান অস্থিরতা দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তির পাশাপাশি আর্থিক বাজারেও উদ্বেগ বাড়িয়েছে।

টাইম ডেস্ক/জএইচ

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...