আন্তর্জাতিক

চীনের মোকাবিলায় শক্তিশালী ‘ডিপ কভার’ স্পাই নেটওয়ার্ক গড়ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
চীনের মোকাবিলায় শক্তিশালী ‘ডিপ কভার’ স্পাই নেটওয়ার্ক গড়ছে যুক্তরাষ্ট্র

চীনসহ যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ জোরদার করতে গোপন গুপ্তচর কর্মসূচি গড়ার পরিকল্পনা করছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এ কর্মসূচির আওতায় মার্কিন গোয়েন্দারা বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবসায়ী বা কর্মকর্তা হিসেবে ছদ্মবেশ ধারণ করে তথ্য সংগ্রহ করবেন। পরিকল্পনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদন অনুযায়ী, ‘নন-অফিশিয়াল কভার অফিসার্স’ (এনওসি) নামের এ কর্মসূচির তদারকি করছেন সাবেক সিআইএ কর্মকর্তা টম রাকুসান। তবে কর্মসূচিটি এখনো পরিকল্পনা পর্যায়ে রয়েছে। এটি পেন্টাগনের নতুন একটি গোপন ইউনিট হিসেবে গড়ে উঠবে, নাকি বিদ্যমান গোয়েন্দা কার্যক্রমের সম্প্রসারণ হবে, তা এখনো স্পষ্ট নয়।

ট্রাম্প প্রশাসন শুল্ক আরোপ, রপ্তানি নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও খনিজ সম্পদ সুরক্ষাকে অর্থনৈতিক কৌশলের অংশ হিসেবে গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেকনোলজি ও উন্নত সেমিকন্ডাক্টর খাতে চীনের অগ্রগতি সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

এদিকে পেন্টাগন ইতোমধ্যে অর্থনৈতিক প্রতিরক্ষা ইউনিট (ইডিইউ) গঠন করেছে। এর লক্ষ্য অর্থনৈতিক উপায়ে প্রতিপক্ষকে বাধাগ্রস্ত করা এবং কৌশলগত সম্পদ সুরক্ষিত করা। তবে প্রকাশ্য অর্থনৈতিক কার্যক্রমের পাশাপাশি গোপন গোয়েন্দা কর্মসূচি কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে আলোচনা চলছে।

সাবেক গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, বাণিজ্যিক পরিচয়ে গোপনে কাজ করা বেশ চ্যালেঞ্জিং। পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব, সামরিক পরিচয়ের চিহ্ন এবং আধুনিক বায়োমেট্রিক ও ডিজিটাল নজরদারি ছদ্মবেশী গোয়েন্দাদের পরিচয় প্রকাশ করে দিতে পারে। ফলে নতুন কর্মসূচির সফলতা নির্ভর করবে এর প্রশিক্ষণ, তদারকি ও পরিচালনব্যবস্থার ওপর।

টাইম ডেস্ক/জএইচ

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

২ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...