আন্তর্জাতিক

ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য ‘বোকামি’, অভিযোগ ম্যাক্রনের

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য ‘বোকামি’, অভিযোগ ম্যাক্রনের

ফ্রান্সে চলমান বিক্ষোভ ও সহিংসতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ কয়েকজন বিদেশি নেতার মন্তব্যকে ‘বোকামি’ বলে আখ্যা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তাঁর অভিযোগ, নিজেদের রাজনৈতিক স্বার্থে ফ্রান্সের পরিস্থিতিকে ব্যবহার করছেন এসব নেতা। এদিকে নতুন করে সহিংসতার আশঙ্কায় শনিবারের বিক্ষোভ ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করছে ফরাসি সরকার। খবর দ্য গার্ডিয়ানের।

কাতার সফরে দোহায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ম্যাক্রন বলেন, গত শনিবারের দাঙ্গার পর তথ্য বিকৃত করে বিদেশি নেতারা ‘অগ্রহণযোগ্য ও বোকামিপূর্ণ’ মন্তব্য করেছেন। ট্রাম্পের কথা বলা হচ্ছে কি না জানতে চাইলে ম্যাক্রন বলেন, ‘অন্যদের মধ্যে তিনিও আছেন।’

ট্রাম্প ফ্রান্সের সহিংসতার জন্য অভিবাসী, জিহাদি ও কমিউনিস্টদের দায়ী করেছেন। অন্যদিকে ম্যাক্রন অভিযোগ করেন, ফ্রান্সে অভিবাসী ও ইসলামপন্থীদের ব্যাপক উপস্থিতি নিয়ে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভুয়া ছবিও ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ গত শনিবার সহিংসতা ও লুটপাটে রূপ নেয়। প্যারিস, মার্সেই, লিয়ঁ ও লিমোজসহ বিভিন্ন শহরে পরিস্থিতির অবনতি ঘটে। লিমোজে সিটি হলের একটি অংশে আগুন দেওয়ায় ভবনটির আংশিক ক্ষতি হয়।

নতুন করে সহিংসতা ঠেকাতে বৃহস্পতিবার প্যারিসের এলিসি প্রাসাদ, পার্লামেন্ট, লুভর জাদুঘর ও শঁজেলিজেসহ গুরুত্বপূর্ণ এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ করেছে পুলিশ। শনিবার ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীদের পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনও বিক্ষোভের ডাক দিয়েছে। ম্যাক্রন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শহরের কেন্দ্রগুলোতে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের তা করতে দেওয়া হবে না।

টাইম ডেস্ক/জএইচ

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...