এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি
অনলাইন ডেস্ক
এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি। মঙ্গলবার (২০ অক্টোবর) পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকের পর তিনি এ অবস্থানের কথা জানান।
মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে যুদ্ধ পরিস্থিতি ও ইয়েমেনের চলমান উত্তেজনা নিয়ে আলোচনার জন্য পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তেহরান সফর করেন। অঞ্চলটিতে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে এ সফর অনুষ্ঠিত হয়।
তবে যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান অনড় অবস্থানে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়েও দেশটির অবস্থান কঠোর। রেজায়ি সমৃদ্ধ ইউরেনিয়ামকে ইরানের ‘জাতীয় সম্পদ’ হিসেবে উল্লেখ করেছেন। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে ইরানের ভেতরেই উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রা কমিয়ে আনার সম্ভাবনা তিনি নাকচ করেননি।
ইরান দীর্ঘদিন ধরে তাদের পারমাণবিক কর্মসূচিকে সার্বভৌম অধিকার হিসেবে দাবি করে আসছে। দেশটির বক্তব্য, এই কর্মসূচি বেসামরিক কাজেও ব্যবহৃত হয়। এর মধ্যে রয়েছে রেডিওফার্মাসিউটিক্যালস উৎপাদন এবং রাশিয়ার সহযোগিতায় বুশেহর বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন।
ইরানি কর্তৃপক্ষের যুক্তি, সামরিক চাপের মুখে পারমাণবিক কর্মসূচি ছেড়ে দেওয়া আত্মসমর্পণের শামিল হতে পারে। বিশেষ করে ভবিষ্যতে নতুন হামলার ঝুঁকি থেকে নিরাপত্তার নিশ্চয়তা না পেলে এ বিষয়ে ছাড় দিতে তারা রাজি নয়।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি