আন্তর্জাতিক

ভারতের আন্দোলনকে বাংলাদেশের সঙ্গে তুলনার তীব্র বিরোধিতা দীপকের

অনলাইন ডেস্ক

বুধবার, অক্টোবর ২১, ২০২৬, ৯:১০ পূর্বাহ্ন
ভারতের আন্দোলনকে বাংলাদেশের সঙ্গে তুলনার তীব্র বিরোধিতা দীপকের

বাংলাদেশ ও নেপালে সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে ভারতের তরুণদের বিক্ষোভের তুলনা করার তীব্র বিরোধিতা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁর দাবি, কারাবন্দি দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকার শান্তিপূর্ণ অবস্থান প্রমাণ করে, তাঁরা সহিংসতার পরিবর্তে মহাত্মা গান্ধীর অহিংস সত্যাগ্রহের পথ অনুসরণ করছেন।


মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় দীপকে বলেন, বিদেশের অস্থিরতার সঙ্গে ভারতের শান্তিপূর্ণ প্রতিবাদকে এক করে দেখানোর চেষ্টা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।


ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে তরুণদের সহিংস বিক্ষোভের প্রসঙ্গ তুলে ভারতের প্রতিবাদকারীদের সমালোচনার জবাবে তিনি বলেন, অন্য দেশের পরিস্থিতির সঙ্গে ভারতের আন্দোলনের তুলনা না করে নিজেদের দেশের বাস্তবতার দিকে তাকানো উচিত।


দীপকে বলেন, যারা বারবার ফ্রান্সের পরিস্থিতির উদাহরণ দিচ্ছেন, তাঁদের বরং ভারতের দিকে তাকানো উচিত। সৌরভ দাস ও আশুতোষ হাসিমুখে কারাগারে গেছেন। অন্য জায়গায় যা ঘটছে, তাঁরা তেমন কিছু করেননি বলেও মন্তব্য করেন তিনি।


সিজেপি প্রতিষ্ঠাতার ভাষ্য, বেআইনিভাবে কারাবন্দি করা হচ্ছে—এমন পরিস্থিতিতেও সৌরভ ও আশুতোষ রাগ কিংবা ঘৃণার পরিবর্তে শান্তি ও সহমর্মিতাকে বেছে নিয়েছেন। উসকানি ছাড়াই কারাবরণ এবং আদালতকক্ষে শান্ত থাকা তাঁদের গান্ধীবাদী আদর্শের প্রতিফলন বলে দাবি করেন তিনি।


বাংলাদেশ ও নেপালের সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে ভারতের প্রতিবাদকে তুলনা করার প্রবণতারও সমালোচনা করেন দীপকে। তাঁর অভিযোগ, প্রতিবাদকারীদের আচরণ নিয়ে প্রশ্ন তোলার আড়ালে তাঁদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে।


তিনি বলেন, ‘তাদের মধ্যে ঘৃণা ঢোকানো যাবে না। ঘৃণা আপনাদের মধ্যেই রয়েছে। আর সেই ঘৃণা দেশকে কোথায় নিয়ে গেছে, তা সবাই স্পষ্ট দেখতে পাচ্ছে।’


ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রসঙ্গ টেনে দীপকে বলেন, সৌরভ ও আশুতোষের কারাবরণের সঙ্গে গান্ধীর সত্যাগ্রহের নীতির মিল রয়েছে। গান্ধীর মতো তাঁরাও শান্তভাবে কারাগারে গেছেন এবং কারাবাসের কষ্টের মধ্য দিয়ে মানুষের বিবেক জাগিয়ে তোলার চেষ্টা করছেন।


দুই নেতাকে কারাগারে রেখে ভয় দেখানো কিংবা তাঁদের মনোবল ভেঙে দেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। দীপকের ভাষ্য, সৌরভ ও আশুতোষ মহাত্মা গান্ধীর শান্তি ও অহিংসার পথেই এগিয়ে যাবেন।


এদিকে, প্রাথমিক পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর সৌরভ দাস ও আশুতোষ রানকার হেফাজতের মেয়াদ আরও দুই দিন বাড়ানো হয়েছে। তাঁদের আইনজীবীদের তথ্য অনুযায়ী, নথিতে অসংগতির অভিযোগে জামিন গ্রহণ না করায় দিল্লির মন্দির মার্গ থানায় থাকা দুই নেতাকে আবার বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।


মন্দির মার্গ থানায় অবস্থিত বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত তাঁদের হেফাজতের মেয়াদ ২১ অক্টোবর পর্যন্ত বাড়ান।


ভারতের নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমের বিরুদ্ধে বিরোধীদের চলমান বিক্ষোভ ঘিরেও রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। কংগ্রেসের দাবি, তাদের আন্দোলন শান্তিপূর্ণ ও সংবিধানসম্মত। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই এই আন্দোলনের লক্ষ্য বলে জানিয়েছে দলটি।


এর আগে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অভিযোগ করেছিল, ভারতবিরোধী চক্রগুলো বাংলাদেশ ও ফ্রান্সের সাম্প্রতিক অস্থিরতার মতো পরিস্থিতি তৈরি করে ভারতে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে। তবে কংগ্রেস এ অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে।


সূত্র: এএনআই

 

টাইম ডেস্ক/জএইচ

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু