আন্তর্জাতিক

ইউক্রেনে স্টারলিংকের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন মাস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, অক্টোবর ২১, ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ন
ইউক্রেনে স্টারলিংকের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন মাস্ক
ছবি: রয়টার্স

ইউক্রেনের সামরিক বাহিনীর ব্যবহৃত স্টারলিংক স্যাটেলাইট সেবার সামরিক সংস্করণের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। গত সপ্তাহে দেওয়া ওই নির্দেশের কারণে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের ড্রোন হামলা ও আকাশ প্রতিরক্ষায় বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।


মঙ্গলবার (২০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এবং সংশ্লিষ্ট বিষয়ে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে প্রতিবেদনটির তথ্য তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।


যুদ্ধক্ষেত্রে যোগাযোগ রক্ষা এবং ড্রোন পরিচালনার জন্য স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে ইউক্রেনের সামরিক বাহিনী। এই সেবার গতি সীমিত করায় রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের হামলা এবং আকাশ প্রতিরক্ষায় ড্রোনের ব্যবহার ব্যাহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, স্টারলিংকের গতি কমানোর বিষয়টি প্রকাশ্যে আসার পর গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ নিয়ে কথা বলেন মাস্ক। সে সময় নির্বাচনি প্রচারণায় ব্যস্ত ছিলেন ট্রাম্প। তবে গতি সীমিত করার সিদ্ধান্ত নেওয়ার আগেও তাঁদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।


এর আগে রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছিল, ইউক্রেনের স্টারলিংক ব্যবহার সীমিত করার নির্দেশ হোয়াইট হাউসের ভেতর থেকেই এসেছিল।


গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, স্টারলিংক ব্যবহারের সুযোগ হারানোর জন্য তিনি কিংবা মাস্ক কেউই দায়ী বলে তাঁর মনে হয় না। অন্যদিকে, মাস্ক দাবি করেছিলেন, স্টারলিংকের গতি কিংবা স্টারশিপ ব্যবহারে যেকোনো সীমাবদ্ধতার সিদ্ধান্ত মার্কিন সামরিক বাহিনী অথবা প্রেসিডেন্ট নিয়েছেন।


এদিকে, রাশিয়ার কাছ থেকে ডিজেল কেনার চুক্তির ঘোষণা এবং মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা স্থগিত করার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। ট্রাম্প কিয়েভকে রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মেরামতের প্রচেষ্টার অংশ হিসেবে বর্তমানে নরওয়ের রাজধানী অসলোতে রয়েছেন জেলেনস্কি। মঙ্গলবার তিনি জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনায় স্টারলিংক ও স্টারশিল্ডের পরিস্থিতি এবং সেগুলোর কার্যক্রম পুনরুদ্ধারের বিষয়টিও উঠে এসেছে।


অন্যদিকে, মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ওয়াশিংটন ইউক্রেনের স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহারের সক্ষমতা বন্ধ করেনি। তবে তাঁর বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে, সমস্যাটি সেবা ব্যবহারের শর্তাবলির সঙ্গে সম্পর্কিত, যা ইউক্রেনকে মেনে চলতে হবে।


মাস্ক, স্পেসএক্স ও হোয়াইট হাউসের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।


সূত্র: রয়টার্স

 

টাইম ডেস্ক/জএইচ

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু