আন্তর্জাতিক

৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন, কিন্তু কেন

অনলাইন ডেস্ক

বুধবার, অক্টোবর ২১, ২০২৬, ৭:২৮ পূর্বাহ্ন সর্বশেষ আপডেট: শনিবার, অক্টোবর ২৪, ২০২৬, ৬:৫৪ বিকাল
৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন, কিন্তু কেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর গত মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।


এমন এক সময়ে ভিসা বাতিলের এ তথ্য সামনে এল, যখন ট্রাম্প প্রশাসন দেশজুড়ে অভিবাসনবিরোধী অভিযান ও বহিষ্কার কর্মসূচি জোরদার করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভিসা বাতিলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।


এর আগে গত ১০ আগস্ট ভিসা বাতিলের সর্বশেষ তথ্য প্রকাশ করেছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। তখন জানানো হয়েছিল, ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করা হয়েছে।


প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে অভিবাসনবিরোধী অভিযান ও বহিষ্কার কর্মসূচি চালানো হচ্ছে। তবে অধিকারকর্মীদের অভিযোগ, এসব অভিযানে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না এবং মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে। বিশেষ করে জাতিগত সংখ্যালঘুদের মধ্যে উদ্বেগ বেড়েছে। তাঁদের আশঙ্কা, জাতিগত পরিচয়ের ভিত্তিতে অভিবাসীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।


সর্বশেষ হালনাগাদ তথ্য প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, ‘ইতিহাসের যেকোনো প্রশাসনের চেয়ে দ্রুতগতিতে’ বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন।


তিনি আরও সতর্ক করে বলেন, ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করার সময় কোনো বিদেশি আইন ভাঙলে, প্রতারণা করলে কিংবা মার্কিন জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করলে বর্তমান প্রশাসন তাঁর প্রতি কোনো সহনশীলতা দেখাবে না।


এদিকে, ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রে বিক্ষোভে অংশ নেওয়া বিদেশিদের ভিসা ব্যাপকভাবে বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। এ পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন অধিকারকর্মীরা। এ ছাড়া রক্ষণশীল ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার কারণেও বিদেশিদের ভিসা বাতিলের ঘটনা ঘটেছে।


ভিসা বাতিলের পাশাপাশি অভিবাসনপ্রত্যাশী ও ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মকাণ্ড আরও কঠোরভাবে যাচাই করছে মার্কিন প্রশাসন। অধিকারকর্মীদের অভিযোগ, প্রশাসনের সমালোচকদের লক্ষ্যবস্তু করতে জাতীয় নিরাপত্তার যুক্তি ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে প্রতারণার কিছু ঘটনাকে সামনে এনে মিনেসোটার সোমালি-আমেরিকানদের মতো অভিবাসী জনগোষ্ঠীকেও ব্যাপকভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।


২০২৪ সালের নির্বাচনী প্রচারে ট্রাম্প যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তাঁর প্রশাসনের পদক্ষেপে বৈধ অভিবাসনও কঠিন হয়ে উঠেছে। এর অংশ হিসেবে কর্মজীবীদের জন্য নির্দিষ্ট কিছু ভিসায় উচ্চ ফি আরোপ করা হয়েছে।

 

টাইম ডেস্ক/জএইচ

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু