ভাড়াটিয়ার অনৈতিক কর্মকাণ্ডের দায়ে অতিরিক্ত ডিআইজি প্রত্যাহার
আন্তর্জাতিক ডেস্ক
রাজধানীর ভাটারা পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের মালিকানাধীন বাসায় জন্মদিনের পার্টির নামে মাদকসেবন, ডিজে পার্টিসহ নানা অনৈতিক কর্মকাণ্ড চলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক ব্যক্তিদের মধ্যে ২৪ জন নারী ও ৬০ জন পুরুষ। অভিযোগ রয়েছে, জন্মদিনের আয়োজনের কথা বলে বাসা ভাড়া নিয়ে সেখানে অবৈধভাবে মাদকসেবন ও ডিজে পার্টিসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিল। এ ঘটনার পর অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
তবে পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল জহিরের দাবি, ভাড়া দেওয়া বাসায় ভাড়াটিয়া কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে সে জন্য বাড়ির মালিকের শাস্তি হওয়া উচিত নয়।
এদিকে এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বুধবার গুলশান জোনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের আদালতে হাজির করা হয়। আদালত মামলা গ্রহণ করে সামারি ট্রায়ালের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮৫ জনকে দণ্ড দেন।
আদালতের দণ্ডাদেশ অনুযায়ী, ৫৯ জন পুরুষকে প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও পাঁচ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। অন্যদিকে, ১৬ জন নারীকে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, ‘এখান থেকেই বোঝা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে।’ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাসায় এ ধরনের কর্মকাণ্ড সংঘটিত হওয়ায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
টাইম ডেস্ক/এসএ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি