আন্তর্জাতিক

ইরানের শাসনব্যবস্থা উৎখাতে প্রতিশ্রুতিবদ্ধ ইসরায়েল: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, অক্টোবর ২১, ২০২৬, ৪:৩৩ পূর্বাহ্ন
ইরানের শাসনব্যবস্থা উৎখাতে প্রতিশ্রুতিবদ্ধ ইসরায়েল: নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

ইরানের বর্তমান শাসনব্যবস্থা উৎখাতে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর দাবি, ইরানের শাসনব্যবস্থার পতন ঘটলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকেও নির্মূল করা সম্ভব হবে। খবর টাইমস অব ইসরায়েলের।

 

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠক করেছেন নেতানিয়াহু। বৈঠকটি প্রথমে গোপন রাখা হলেও পরে হেগসেথসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এর বিষয়টি নিশ্চিত করেন। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি হেগসেথ বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) সাংবাদিকদের হেগসেথ বলেন, ‘আমি সেখানে আমাদের সেনাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সে সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগও হয়েছে। অবশ্য আমাদের আলোচনার বিষয়বস্তু নিয়ে আমি কথা বলব না। তবে তারা ভালো অংশীদার। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

 

অন্যদিকে, লেবানন সীমান্তের কাছে কিরিয়াত শমোনায় নবপ্রতিষ্ঠিত তেল হাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নেতানিয়াহু। সেখানে তিনি বলেন, হিজবুল্লাহকে পিছু হটানোর ক্ষেত্রে ইসরায়েলের সামরিক বাহিনী বড় অগ্রগতি অর্জন করেছে। তবে এখনো কাজ শেষ হয়নি। তিনি বলেন, ‘আমি কাজটি শেষ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

 

নেতানিয়াহু আরও বলেন, ‘কাজ শেষ করার অর্থ হলো ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থার পতন ঘটানো। এটিই এই বিষাক্ত অক্টোপাসের মাথা। মাথাটি কেটে ফেললে পুরো দেহের পতন হবে। তখন লেবাননের সঙ্গেও আমাদের শান্তি প্রতিষ্ঠিত হবে।’

 

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘ইরানের শাসনব্যবস্থাকে নির্মূল করার কাজ আমাদের সম্পন্ন করতে হবে। এটিই প্রধান লক্ষ্য। এ বিষয়ে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একাধিকবার কথা বলেছি, যার মধ্যে গত পরশুর আলোচনাও রয়েছে।’

 

নেতানিয়াহুর দাবি, ইরানের বর্তমান শাসনব্যবস্থা ক্ষমতায় থাকলে দেশটি দুর্বল ও ক্ষতিগ্রস্ত হলেও আবারও পারমাণবিক বোমা তৈরি এবং ‘প্রতিরোধ অক্ষ’ পুনর্গঠনের চেষ্টা করবে। তাঁর মতে, ইরানের শাসনব্যবস্থা এতটাই উগ্র যে এক বছর আগে তারা যা করার চেষ্টা করেছিল, আবারও তা করতে পারে। ইসরায়েল তখন সেই প্রচেষ্টা থামিয়ে দিয়েছিল বলেও দাবি করেন তিনি।

 

নেতানিয়াহু বলেন, ‘এটি ঠেকানোর একমাত্র উপায় হলো এই শাসনব্যবস্থার পতন ঘটানো। এরপর হিজবুল্লাহকে নির্মূল করার পথও তৈরি হবে।’

সূত্র: টাইমস অব ইসরায়েল।

 

টাইম ডেস্ক/এসএ

 

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু