আন্তর্জাতিক

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে ৪ সেনা নিহত, আহত কয়েক ডজন

বাসস

সোমবার, অক্টোবর ১৯, ২০২৬, ১১:১১ অপরাহ্ন
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে ৪ সেনা নিহত, আহত কয়েক ডজন

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে চার সেনাসদস্য নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন। রোববার দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ তথ্য জানিয়েছেন। কানাডার ভূখণ্ডে শান্তিকালীন সময়ে সশস্ত্র বাহিনীর জন্য এটিকে অন্যতম ভয়াবহ দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন তিনি। খবর বার্তা সংস্থা এএফপির।


শনিবার কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটে আগুনের সূত্রপাত হয়। তবে কী কারণে আগুন লেগেছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি প্রধানমন্ত্রী।


রাজধানী অটোয়ায় কার্নি বলেন, গভীর দুঃখের সঙ্গে তিনি চার সেনাসদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন এবং নিহতদের স্বজনদের এ বিষয়ে জানানো হয়েছে। এ ঘটনায় আরও কয়েক ডজন মানুষ গুরুতর আহত হয়েছেন বলেও জানান তিনি।


রোববার এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, আহতদের মধ্যে ১৯ জনের অবস্থা গুরুতর ও সংকটাপন্ন। আটজনের অবস্থা স্থিতিশীল। চিকিৎসা নেওয়ার পর আরও ১২ জন আহত ব্যক্তি চলাফেরা করতে পারছেন।


কানাডার জাতীয় প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার বিকেল ৪টার দিকে সামরিক ঘাঁটির প্রশিক্ষণ এলাকায় আগুনের সূত্রপাত হয়।


মেজর জেনারেল ওয়েড রাটল্যান্ড সাংবাদিকদের জানান, আলবার্টার প্রেইরি অঞ্চলে খোলা জায়গায় সামরিক প্রশিক্ষণ চলাকালে সেনাসদস্যরা দ্রুত ছড়িয়ে পড়া আগুনের মুখে পড়েন। তাঁর ভাষ্য, মাত্র ৩০ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে পরিস্থিতি বদলে যায়। প্রথমে তাঁরা কোথাও আগুন দেখতে পাননি, পরে হঠাৎ আগুন তাঁদের দিকে ছড়িয়ে পড়ে।


রাটল্যান্ড জানান, প্রশিক্ষণ এলাকার ভেতরে আগুনের সূত্রপাত হয়েছিল। পরে তা নির্ধারিত সুরক্ষাবেষ্টনী অতিক্রম করে ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত স্থানীয় প্রশাসনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ নির্ধারণে তদন্তকারীদের অন্তত এক মাস সময় লাগতে পারে বলেও জানান তিনি।


এদিকে, অনলাইনে ছড়িয়ে পড়া একটি ধারণায় বলা হচ্ছিল, গোলাবারুদের আঘাতে হাইড্রোকার্বন পরিবহনকারী পাইপলাইনে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এ বিষয়ে রাটল্যান্ড বলেন, তাঁদের ধারণা, তেল-গ্যাস অবকাঠামোর কারণে কিংবা বাইরে থেকে কোনো হস্তক্ষেপের ফলে এ ঘটনা ঘটেনি।


তিনি আরও জানান, প্রাথমিক পরিদর্শনে তেল ও গ্যাস অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতি দেখা যায়নি। তবে বিষয়টি নিশ্চিত হতে আরও পরীক্ষা করা হবে। ওয়েনরাইটের পৌর প্রশাসন সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।


প্রধানমন্ত্রী কার্নি বলেন, সামরিক ও বেসামরিক কর্মীরা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে সারা রাত আগুনের সঙ্গে লড়াই করেছেন। সহকর্মী ও অন্য কানাডীয়দের রক্ষা করতে তাঁরা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলেছেন।


ওয়েনরাইট সামরিক ঘাঁটি কানাডার সশস্ত্র বাহিনীর অন্যতম বৃহৎ ঘাঁটি। সেখানে নিয়মিত সামরিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়, যেখানে ন্যাটোভুক্ত বিভিন্ন দেশের সেনাসদস্যরাও অংশ নেন।


ন্যাটোর সামরিক কমিটির চেয়ারম্যান অ্যাডমিরাল জিউসেপ কাভো দ্রাগোনে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক প্রকাশ করেছেন। নিহত সেনাদের স্বজনদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।


কাভো দ্রাগোনে বলেন, ওয়েনরাইট এমন একটি জায়গা, যেখানে কানাডীয় সেনাদের পাশাপাশি মিত্র দেশগুলোর সেনাসদস্যরা সামরিক পেশার সবচেয়ে কঠিন দায়িত্বগুলোর জন্য প্রশিক্ষণ নেন। ন্যাটোর ৩২টি মিত্র দেশের প্রতিরক্ষা বাহিনীর প্রধানেরা কানাডা ও দেশটির সশস্ত্র বাহিনীর পাশে রয়েছেন বলেও জানান তিনি।


দুর্ঘটনার পর ঘাঁটি থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এডমন্টন শহরের একটি হাসপাতালের চিকিৎসক ওয়ারেন থির্স্ক কানাডার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিবিসিকে জানান, আহতদের ব্যাপক চাপের কারণে ওয়েনরাইটের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো রোগীর সংখ্যা সামলাতে হিমশিম খাচ্ছিল।


কার্নি বলেন, আহতদের সুস্থ হয়ে ওঠার প্রতিটি ধাপে চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা দেওয়া হবে। শোকের এই সময়ে সশস্ত্র বাহিনীর সদস্যদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।


এদিকে, অগ্নিকাণ্ডের কারণে আলবার্টা থেকে স্বাধীনতার প্রশ্নে ভবিষ্যতে গণভোট আয়োজনের প্রক্রিয়া শুরু করা হবে কি না, সে বিষয়ে সোমবারের ভোটের আগে আগাম ভোট গ্রহণ ব্যাহত হয়েছে। আলবার্টা প্রদেশের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা দপ্তর জানিয়েছে, ওয়েনরাইটের আগাম ভোটকেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে।

 


টাইম ডেস্ক/জএইচ

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু