আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার ‘ঘোস্ট শার্ক’ ডুবোযানে যুক্ত হচ্ছে ড্রোন ও সমুদ্র মাইন

বাসস

সোমবার, অক্টোবর ১৯, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
অস্ট্রেলিয়ার ‘ঘোস্ট শার্ক’ ডুবোযানে যুক্ত হচ্ছে ড্রোন ও সমুদ্র মাইন

স্বয়ংক্রিয় ডুবোযান ‘ঘোস্ট শার্ক’-এ সমুদ্র মাইন ও একসঙ্গে ঝাঁক বেঁধে কাজ করতে সক্ষম আকাশপথের ড্রোন যুক্ত করে পানির নিচে যুদ্ধের সক্ষমতা বাড়াচ্ছে অস্ট্রেলিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ডুরিল অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিজ্ঞানীদের সঙ্গে যৌথভাবে বিশাল আকৃতির এই চালকবিহীন ডুবোযান তৈরি করেছে। ক্যানবেরার সঙ্গে ১৮০ কোটি অস্ট্রেলীয় ডলারের, অর্থাৎ প্রায় ১৩০ কোটি মার্কিন ডলারের চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি ঘোস্ট শার্কের একটি বহর তৈরি করছে।


অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত নিরাপত্তা জোট অকাসের অংশীদাররা চলতি বছর পানির নিচে যুদ্ধের কাজে ব্যবহৃত ড্রোনের জন্য পরস্পরের সঙ্গে বিনিময়যোগ্য সরঞ্জাম তৈরির অঙ্গীকার করেছে। পারমাণবিক ডুবোযান নিয়ে সহযোগিতার পাশাপাশি এই উদ্যোগ নেওয়া হয়েছে।


অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা শিল্পমন্ত্রী প্যাট কনরয় সোমবার সিডনিতে বলেন, গোপন পরীক্ষার পর তিন ধরনের সরঞ্জাম ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, এসব সরঞ্জাম দিয়ে এমন কাজ করা সম্ভব হবে, যা মানুষের মাধ্যমে করাতে চায় না অস্ট্রেলিয়া।


কনরয় সাংবাদিকদের জানান, ঘোস্ট শার্কে সর্বোচ্চ ১২টি সমুদ্র মাইন, বিশেষ বাহিনীর ব্যবহারের সরঞ্জাম এবং অ্যান্ডুরিলের ‘অল্টিয়াস’ আকাশপথের ড্রোন বহন করা যাবে। সমুদ্র থেকে উৎক্ষেপণ করা এসব ড্রোন একসঙ্গে ঝাঁক বেঁধে কাজ করতে পারবে। এগুলো নজরদারি ও হামলার কাজে ব্যবহার করা সম্ভব হবে।


সম্ভাব্য প্রতিপক্ষকে সতর্ক করে কনরয় বলেন, অস্ট্রেলিয়ার যেকোনো বন্দরে থাকা পণ্যবাহী কনটেইনারের ভেতরে একটি ঘোস্ট শার্ক থাকতে পারে। তাঁর ভাষ্য, এসব কনটেইনারে শুধু ডুবোযানই থাকতে পারে না, সেগুলো থেকে আঘাত হানার সক্ষমতাও তৈরি হয়েছে।


চীনের নৌবাহিনীর দ্রুত সম্প্রসারণ এবং দক্ষিণ চীন সাগরে উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন অস্ট্রেলিয়া চালকবিহীন যান ও ড্রোন খাতে দ্রুত বিনিয়োগ বাড়াচ্ছে।


কর্মকর্তারা জানান, ঘোস্ট শার্ক দীর্ঘ দূরত্ব পাড়ি দিতে পারে এবং চালকসহ পরিচালিত ডুবোযানের বহরের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। কনরয় বলেন, আরও কয়েকটি দেশ ঘোস্ট শার্ক সংগ্রহের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।


গত মে মাসে মার্কিন নৌবাহিনীর গোয়েন্দা বিভাগের পরিচালক যুক্তরাষ্ট্রের একটি সরকারি কমিটিকে জানান, মার্কিন ডুবোযান মোকাবিলায় পানির নিচে সেন্সর, অস্ত্র ও স্বয়ংক্রিয় যান তৈরিতে মনোযোগ দিচ্ছে চীন।


চলতি মাসের শুরুর দিকে অ্যান্ডুরিল মার্কিন নৌবাহিনীর ভার্জিনিয়া শ্রেণির ডুবোযানের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির জন্য ২৯০ কোটি ডলারের একটি চুক্তি পায়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নতুন একটি ডুবোযান নির্মাণ কারখানাও গড়ে তুলবে তারা।


অকাস চুক্তির আওতায় অস্ট্রেলিয়ার কাছে ডুবোযান বিক্রির লক্ষ্যে উৎপাদন বাড়ানোর গতি ত্বরান্বিত করতে চাইছে যুক্তরাষ্ট্র।

 


টাইম ডেস্ক/জএইচ

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

৫৯ মিনিট আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু