আন্তর্জাতিক

মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের অবস্থান শক্তিশালী করতে তৎপর রুবিও

বাসস

সোমবার, অক্টোবর ১৯, ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের অবস্থান শক্তিশালী করতে তৎপর রুবিও

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের অবস্থান আরও শক্তিশালী করতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী চীন। মধ্য এশিয়ার গুরুত্বপূর্ণ দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে ভারত সফরে যাবেন তিনি। খবর বার্তা সংস্থা এএফপির।


রোববার গভীর রাতে উজবেকিস্তানের ঐতিহাসিক সিল্ক রোডের শহর সমরকন্দে পৌঁছান রুবিও। সোমবার কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও স্বাগতিক উজবেকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তাঁর আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।


সাবেক সোভিয়েত ইউনিয়নের এই পাঁচ প্রজাতন্ত্রের নেতারা গত বছরের নভেম্বরে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন।


প্রায় ২০০ ব্যবসায়ী নেতাকে নিয়ে গঠিত একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন রুবিও। আলোচনা শুরুর আগে তিনি সমরকন্দের পুরোনো শহর পরিদর্শন করবেন। ঐতিহাসিকভাবে চীন ও পশ্চিমা বিশ্বের মধ্যে বাণিজ্য ও যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল শহরটি। তবে এবারের আলোচনার মূল লক্ষ্য, বর্তমান বিশ্বে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতার প্রেক্ষাপটে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা।


ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়া এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধ করতে না পারার প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে বিদেশ সফর বাড়িয়েছেন রুবিও। ইউরোপ ও লাতিন আমেরিকা সফরের পর এবার মধ্য এশিয়া ও ভারত সফরে যাচ্ছেন তিনি। এদিকে ট্রাম্পকে যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামলাতে হচ্ছে।


রুবিও বলেছেন, এবারের সফর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ছাড়ার আগে তিনি বলেন, মধ্য এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় ওয়াশিংটন। সে কারণেই এ সফর।


শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে ক্রমবর্ধমান অংশীদারত্বের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সদিচ্ছা তুলে ধরতেই রুবিওর এই সফর। বিশেষ করে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি ‘খুব কাছাকাছি’


উজবেকিস্তান সফর শেষে ভারতে যাবেন রুবিও। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের জন্ম উজবেকিস্তানে। তিনি মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের দায়িত্বও পালন করছেন।


মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে রাশিয়ার এখনো জ্বালানি পরিবহনের পাইপলাইন, নিরাপত্তা সহযোগিতা ও অভিবাসন নেটওয়ার্কের মাধ্যমে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এ অঞ্চলে মস্কোর প্রভাব কমেছে।


এই পরিস্থিতিতে মধ্য এশিয়ায় নিজেদের প্রভাব বাড়িয়েছে চীন। বর্তমানে অঞ্চলটির পাঁচটি দেশেরই প্রধান বাণিজ্যিক অংশীদার দেশটি। চীনা কোম্পানিগুলো এ অঞ্চলে জ্বালানিসংক্রান্ত বিভিন্ন চুক্তিও করেছে। তুর্কমেনিস্তান থেকে প্রাকৃতিক গ্যাস, কাজাখস্তান থেকে ইউরেনিয়াম এবং তাজিকিস্তান থেকে বিরল মৃত্তিকা খনিজ সংগ্রহে আগ্রহ দেখিয়েছে তারা।


চলতি বছর দ্বিতীয়বারের মতো ভারত সফরে যাচ্ছেন রুবিও। সফরে তিনি মুম্বাই ও গুজরাট রাজ্যের জামনগর শহর পরিদর্শন করবেন। দুটি শহরই ভারতের গুরুত্বপূর্ণ বন্দরকেন্দ্র।


ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনায় অগ্রগতির কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, দুই দেশ চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ ভারতের সঙ্গে কয়েক মাস ধরে চলা আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।


গত ফেব্রুয়ারিতে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর লক্ষ্যে দুই দেশ একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছিল। তবে ট্রাম্পের আরোপ করা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের আদালতগুলোতে চলমান আইনি লড়াইয়ের কারণে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি কবে কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনার প্রতিবাদে ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। তবে পরবর্তী সময়ে ওই শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

 


টাইম ডেস্ক/জএইচ

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

৫৭ মিনিট আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু