আন্তর্জাতিক

গ্রিসের এজিয়ান সাগরে অভিবাসীবাহী নৌকা দুর্ঘটনায় প্রাণহানি ১২

বাসস

সোমবার, অক্টোবর ১৯, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
গ্রিসের এজিয়ান সাগরে অভিবাসীবাহী নৌকা দুর্ঘটনায় প্রাণহানি ১২

গ্রিসের এজিয়ান সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে পৃথক দুটি ঘটনায় সোমবার ১২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এর মধ্যে লেসবস দ্বীপের কাছে পুলিশের টহলযানের সঙ্গে একটি নৌকার সংঘর্ষে ছয়জন এবং সামোস দ্বীপের কাছে নৌকা ডুবে আরও ছয়জনের মৃত্যু হয়। খবর বার্তা সংস্থা এএফপির।

গ্রিসের কোস্টগার্ডের এক কর্মকর্তা এএফপিকে জানান, লেসবস দ্বীপের কাছে নৌযান সংঘর্ষের ঘটনায় নিহত ছয়জনের মধ্যে এক শিশু ও চারজন নারী রয়েছেন। অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি দ্রুতগতির নৌকার সঙ্গে পুলিশের টহলযানের বাম পাশের অংশে সংঘর্ষ হয়। এ ঘটনায় আটজনকে উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, সামোস দ্বীপের কাছে একটি ছোট নৌকা ডুবে ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী রয়েছেন। কোস্টগার্ড জানায়, ওই নৌকা থেকে আরও ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজনকে নৌকাটিতে থাকা অভিবাসনপ্রত্যাশীদের কথিত সংগঠক বলে ধারণা করা হচ্ছে।

তুরস্ক থেকে ইউরোপে পৌঁছানোর আশায় অভিবাসনপ্রত্যাশীরা এজিয়ান সাগরকে বহুল ব্যবহৃত সমুদ্রপথ হিসেবে বেছে নেন। তবে বিপজ্জনক এই পথে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।

এর আগে গত সেপ্টেম্বরে ক্রিট দ্বীপের কাছে গাভদোস দ্বীপের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে যায়। ওই ঘটনায় একজনের মৃত্যু হয় এবং ২৫ জন নিখোঁজ হন।

টাইম ডেস্ক/জএইচ

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

৫৬ মিনিট আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...