জেলেনস্কি ‘এই যুদ্ধ শেষ করতে চান না’: ট্রাম্প
অনলাইন ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে চার বছর ধরে চলা যুদ্ধ শেষ করতে চান না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান শান্তি আলোচনা ব্যাহত হওয়ার আশঙ্কায় রাশিয়ার বিরুদ্ধে নতুন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া আপাতত স্থগিত রেখেছেন বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের বরাতে এ তথ্য জানা যায়।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মস্কো ও কিয়েভের মধ্যে একটি নিষ্পত্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে। তাই রাশিয়াকে আলোচনার টেবিল থেকে সরিয়ে দিতে পারে—এমন কোনো সিদ্ধান্ত আপাতত নিতে চান না তিনি।
ইউরোপের আর্থিক সহায়তার সমালোচনা করে ট্রাম্প দাবি করেন, ইউরোপ থেকে বিপুল অর্থ পাওয়ার কারণে জেলেনস্কি কখনোই যুদ্ধ শেষ করার পক্ষে ছিলেন না।
বিশ্বের ডিজেল বাজারে নেতিবাচক প্রভাব এবং যুক্তরাষ্ট্রের কৃষক ও পরিবহনকারীদের জ্বালানি ব্যয় বেড়ে যাওয়ার প্রসঙ্গ তুলে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের ড্রোন হামলারও সমালোচনা করেন ট্রাম্প।
এ ছাড়া মধ্যপ্রাচ্যে ইরানকে সহায়তার প্রশ্নে রাশিয়া অত্যন্ত সীমিত ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন তিনি। এই পরিস্থিতি বজায় রাখতে চান বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিদ্যুৎকেন্দ্রে হামলার জবাবে দেশটির তেল শোধনাগারগুলোকে লক্ষ্যবস্তু করার পদক্ষেপকে যৌক্তিক বলে পুনর্ব্যক্ত করেছেন। তাঁর মতে, মস্কোর ওপর চাপ কমানো হলে রাশিয়ার আগ্রাসন আরও বাড়তে পারে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি