যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা শেষ হয়ে যায়নি: আরাগচি
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা এখনো শেষ হয়ে যায়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার (১৮ অক্টোবর) বাগদাদে আয়োজিত এক কূটনৈতিক সম্মেলনে তিনি জানান, ছয় দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব এখনো তেহরানের বিবেচনায় রয়েছে।
আরাগচি বলেন, ওয়াশিংটন যদি তেহরানের শর্তগুলো মেনে নেয়, তাহলে সপ্তম দিনে দুই দেশের মধ্যে আলোচনা আবার শুরু হতে পারে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির আশপাশে হামলা বৃদ্ধি এবং ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও অবরোধের কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতেই প্রণালি খুলে দেওয়ার প্রস্তাবের কথা জানাল তেহরান।
সূত্র: মিডল ইস্ট আই
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি