কানসাসে শিশুদের ফুটবল খেলা চলার মধ্যেই মাঠে ঢুকে পড়ল ট্রাক, পিষ্ট হয়ে নিহত ২
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে শিশু-কিশোরদের একটি ফুটবল ম্যাচ চলাকালে মাঠে ট্রাক ঢুকে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় বছর বয়সী এক শিশু ও ৩৫ বছর বয়সী এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা যায়, গত শনিবার এ ঘটনা ঘটে। উইচিটা পুলিশের ক্যাপ্টেন অ্যারন মোজেস জানান, আহত ব্যক্তিদের বয়স ৫ থেকে ৬৮ বছরের মধ্যে।
পুলিশ জানিয়েছে, ট্রাকটির ৩৪ বছর বয়সী নারী চালককে হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনাটি পরিকল্পিত হামলা ছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি কর্তৃপক্ষ। ট্রাকটিতে ঘটনার সময় দুটি শিশুও ছিল।
ক্যাপ্টেন অ্যারন মোজেস বলেন, কীভাবে এবং কেন এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
উইচিটার পুলিশ প্রধান জো সালিভান জানান, উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই ঘটনাস্থলে উপস্থিত লোকজন ট্রাকচালককে থামাতে এবং আহত ব্যক্তিদের সহায়তায় এগিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে মানুষের জীবন বাঁচানোর চেষ্টাকে তিনি উইচিটাবাসীর মানবিকতার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন কোনো হুমকি নেই।
ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে আখ্যা দিয়েছেন উইচিটার মেয়র লিলি উ। তদন্ত চলাকালে সাধারণ মানুষকে ঘটনাস্থলসংলগ্ন এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি।
ফেসবুকে দেওয়া এক বার্তায় মেয়র ভুক্তভোগী সবার, বিশেষ করে আহত শিশু ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও প্রার্থনা জানিয়েছেন।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি