আন্তর্জাতিক

আদালতের নির্দেশে ‘মুচলেকা' সই করে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে

অনলাইন ডেস্ক

রবিবার, অক্টোবর ১৮, ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
আদালতের নির্দেশে ‘মুচলেকা' সই করে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে

দিল্লির একটি আদালতের নির্দেশে শর্তসাপেক্ষে মুক্তি পেয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও নেতা অভিজিৎ দীপকে। নির্বাচনী কারচুপির অভিযোগে চলমান প্রতিবাদের অংশ হিসেবে মিছিলের পরিকল্পনা করার সময় তাঁকে আটক করা হয়েছিল।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আদালত তাঁকে ৫০ হাজার রুপির বন্ড জমা দিতে এবং শান্তি বিঘ্নিত করবেন না—এ মর্মে মুচলেকা দিতে নির্দেশ দেন। এসব শর্ত পূরণের পর শনিবার তাঁকে মুক্তি দেওয়া হয়। শুনানির কিছুক্ষণ পর তিনি দিল্লির মন্দির মার্গ পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসেন।


শুক্রবার কথিত নির্বাচনী কারচুপির বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে নয়াদিল্লির কনট প্লেসে ‘লহরা দো তেরঙ্গা’ পদযাত্রায় যাওয়ার পরিকল্পনা করার সময় দীপকেকে আটক করা হয়েছিল। শনিবার সকালে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইনের আওতায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।


মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া প্রথম প্রতিক্রিয়ায় দীপকে একটি হিন্দি চলচ্চিত্রের দৃশ্য শেয়ার করেন। ছবিটিতে অভিনেতা শাহরুখ খানকে ২২ বছর পাকিস্তানের কারাগারে বন্দি থাকার পর মুক্তি পেয়ে কাঁদতে দেখা যায়। ছবিটির ক্যাপশনে দীপকে লেখেন, “২৪ ঘণ্টা ওয়াইফাই ও ফোন ছাড়া কারাগারে থাকার পর বেরিয়ে আসার অনুভূতিটা ঠিক যেমন!”


একই দিন হেফাজতে নেওয়া অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকেও শনিবার সকালে ছেড়ে দেওয়া হয়। দিল্লি পুলিশ জানায়, কনট প্লেসে ‘লহরা দো তেরঙ্গা’ প্রতিবাদ মিছিল শুরুর আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নেহা বোরা ও অভিজিৎ দীপকেকে হেফাজতে নেওয়া হয়েছিল। পরে দীপকেকে বিশেষ নির্বাহী হাকিমের সামনে হাজির করা হয়।


এদিকে, গত সপ্তাহে আটক হওয়ার পর থেকে সিজেপির নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। ওই সময় দিল্লির যন্তর মন্তরকে প্রতিবাদের স্থান হিসেবে ব্যবহারের অনুমতি বাতিল করা হয়েছিল। সেখানে অনধিকার প্রবেশের অভিযোগে তাঁদের আটক করা হয়।


ভোটার তালিকায় অনিয়ম এবং নির্বাচন কমিশনের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) কর্মসূচির প্রতিবাদে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে সিজেপি।


দলটির পাশাপাশি বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল, শিক্ষার্থী সংগঠন ও নাগরিক সমাজ ভারতের বিভিন্ন স্থানে এ বিষয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে।

 


টাইম ডেস্ক/জএইচ

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

২ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু