সৌদি-হুথি সংঘাত বন্ধে সহযোগিতা করতে প্রস্তুত ইরান
অনলাইন ডেস্ক
সৌদি আরব ও হুথিদের মধ্যে চলমান সংঘাত রাজনৈতিকভাবে সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে ইরান। সৌদি আরব চাইলে হুথিদের সঙ্গে আলোচনার ব্যবস্থা করে দিতে তেহরান প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
শনিবার (১৭ অক্টোবর) সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তিনি এ প্রস্তাব দেন।
আরাঘচি বলেন, সামরিক পথে এগিয়ে গিয়ে রাজনৈতিকভাবে বিরোধের সমাধান না করলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সামরিকভাবে সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি আরও ছড়িয়ে পড়ার আগেই কূটনৈতিক পথ বেছে নেওয়া প্রয়োজন।
এদিকে, দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ নিয়ে আলাদা বিবৃতি দিয়েছে সৌদি আরব। তবে ওই বিবৃতিতে ইরানের মধ্যস্থতার প্রস্তাব গ্রহণে সৌদি আরব প্রস্তুত—এমন কোনো তথ্য উল্লেখ করা হয়নি। সৌদি বিবৃতিতে বলা হয়েছে, প্রিন্স ফয়সাল ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক বিভিন্ন বিষয় এবং সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করেছেন।
এমন এক সময়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপ হলো, যখন মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে দাবি করেছে, সৌদি আরবে হুথিদের হামলায় ইরান পূর্ণ সহায়তা দিচ্ছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, সৌদি আরবের কোন কোন অবকাঠামোতে হুথিরা হামলা চালাবে, তা নির্ধারণেও সহায়তা করছে তেহরান। পাশাপাশি হুথিদের প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য সরবরাহ এবং কৌশলগত নির্দেশনা দেওয়ার অভিযোগও তুলেছে সংবাদমাধ্যমটি।
সূত্র: ট্রিবিউন
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি