আন্তর্জাতিক

ফ্রান্সজুড়ে মধ্যরাতব্যাপী ব্যাপক সহিংসতা-সংঘর্ষ, গ্রেপ্তার অন্তত ১২০০

অনলাইন ডেস্ক

রবিবার, অক্টোবর ১৮, ২০২৬, ৪:০৮ পূর্বাহ্ন সর্বশেষ আপডেট: রবিবার, অক্টোবর ১৮, ২০২৬, ৪:০৮ পূর্বাহ্ন
ফ্রান্সজুড়ে মধ্যরাতব্যাপী ব্যাপক সহিংসতা-সংঘর্ষ, গ্রেপ্তার অন্তত ১২০০

জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং বিদ্যালয়গুলোর বেহাল দশার প্রতিবাদে ফ্রান্সে শনিবার (১৭ অক্টোবর) আয়োজিত বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের কঠোর পদক্ষেপের পর দেশজুড়ে অন্তত ১ হাজার ২০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ফরাসি সরকারের ভাষায়, বিক্ষোভে ‘সহিংসতার এক নজিরবিহীন বৃদ্ধি’ দেখা গেছে। দেশজুড়ে প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন।


রাজধানী প্যারিসে গভীর রাত পর্যন্ত বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ চলে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী।


প্যারিসসহ বিভিন্ন শহরে সরকারি ভবন ও প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর লিমোজে টাউন হলে আগুন লাগার পর ভবনের ছাদের একটি অংশ ধসে পড়ে। এ ছাড়া একাধিক শহরে ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে।


ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান ল্যকরন্যু জানিয়েছেন, সহিংসতার ঘটনায় অন্তত ১৫০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।


প্যারিসে সংঘর্ষ ও অগ্নিসংযোগ

প্যারিসে দুপুরের দিকে মূল বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণ থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিবিসিকে একদল তরুণ বিক্ষোভকারী জানান, তাঁরা শান্তিপূর্ণভাবে পরিবর্তন চান, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছেন না।


বিকেলের দিকে কয়েকটি বিচ্ছিন্ন দল সড়কে আগুন জ্বালিয়ে দেয় এবং যানবাহনে অগ্নিসংযোগ করে। প্যারিসের প্রাণকেন্দ্র প্লেস দে লা রিপাবলিকসহ বেশ কয়েকটি পরিচিত স্থানে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।


বিভিন্ন এলাকায় দোকানপাটে হামলা চালানো হয়। অন্তত একটি রেস্তোরাঁ আগুনে পুড়ে যায়। বিক্ষোভকারীদের নিজেদের মধ্যেও সংঘর্ষের ঘটনা বিবিসির নজরে এসেছে। অন্যদিকে, মধ্য প্যারিসে দাঙ্গা পুলিশকে বিক্ষোভকারীদের দিকে এগিয়ে যেতে ও লাঠিপেটা করতে দেখা যায়। শহরের ঐতিহ্যবাহী ‘লা বারিক’ নামের একটি বারেও অগ্নিসংযোগ করা হয়।


অন্যান্য শহরেও সহিংসতা

লিয়ন: শহরের পর্যটন কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাকে ‘বেদনাদায়ক’ বলে বর্ণনা করেছেন মেয়র গ্রেগরি দুসে। তিনি বলেন, ভবনটি ঐতিহাসিক ও প্রতীকী হওয়ায় ঘটনাটি তাঁদের গভীরভাবে মর্মাহত করেছে। স্থানীয় পুলিশের দাবি, উগ্র মনোভাবাপন্ন কয়েকজন ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে বাধা দেন।


লিমোজ: শহরের টাউন হলে আগুন লাগার ঘটনায় ভবনের কিছু অংশ ধসে পড়ে।

সাঁ-তেতিয়েন: শহরের মেয়র রেজি জুয়েনিকো সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, গ্রেনেড বিস্ফোরণে এক তরুণ হাত হারিয়েছেন। ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেন তিনি।


লিল ও গ্রেনোবল: লিলে একটি বড় অ্যাপল স্টোরে লুটপাট চালানো হয়। অন্যদিকে, গ্রেনোবলে মুখোশ পরা কয়েকজন বিক্ষোভকারী পর্যটকবাহী একটি ছোট ট্রেন চালিয়ে দাঙ্গা পুলিশের দিকে এগিয়ে যাওয়ার ভিডিও যাচাই করেছে বিবিসি ভেরিফাই।


ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যারিস ছাড়াও মার্সেই, রেন, তুলুজ ও অঁজে শহরে মুখোশধারী গোষ্ঠীগুলো পরিকল্পিতভাবে সহিংসতা চালিয়েছে।


শিক্ষক সংকট ও বিদ্যালয়ের অবকাঠামো নিয়ে ক্ষোভ

১৬ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের বিদ্যালয়ে শিক্ষক সংকট এবং জরাজীর্ণ ভবনের প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চলছিল। শনিবারের বিক্ষোভে শ্রমিক ইউনিয়নগুলোর পাশাপাশি ২০১৮ সাল থেকে সক্রিয় ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের সমর্থকেরাও যোগ দেন।


রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে আন্দোলনটি আরও তীব্র হয়ে উঠেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর মেয়াদ আগামী বছর শেষ হতে যাচ্ছে। সাম্প্রতিক জরিপের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আগামী এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী ন্যাশনাল র‍্যালির নেতা মারিন ল্য পেন এবং বামপন্থী দল লা ফ্রঁস আঁসুমিজের প্রধান জঁ-লুক মেলঁশঁর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।


শনিবারের বিক্ষোভে অংশ নেন জঁ-লুক মেলঁশঁ। পরে তিনি সহিংসতা ও অগ্নিসংযোগের নিন্দা জানান। তবে পুলিশকে বিক্ষোভকারীদের ওপর ‘লেলিয়ে দেওয়া’ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।


প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান ল্যকরন্যু মেলঁশঁর বক্তব্যের সমালোচনা করে একে ‘ঝুঁকিপূর্ণ ও স্বার্থপর’ বলে আখ্যা দেন। তাঁর অভিযোগ, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আন্দোলনকে নির্বাচনের আগাম প্রস্তুতি হিসেবে ব্যবহার করা হচ্ছে।


অন্যদিকে, মারিন ল্য পেন বলেন, সাধারণ মানুষের বৈধ দাবিগুলোকে চরম বামপন্থীরা জিম্মি করে ফেলেছে।


প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকারি ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং লুটপাটে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে কঠোর শাস্তি দেওয়া হবে।


পরিস্থিতি শান্ত করতে গত ৮ অক্টোবর সরকার অতিরিক্ত ৩ হাজার শিক্ষক নিয়োগের আশ্বাস দিয়েছিল। তবে বিক্ষোভ ও সহিংসতা অব্যাহত থাকায় আপাতত রাজপথের ক্ষোভ প্রশমিত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না।

 

টাইম ডেস্ক/জএইচ

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু