স্বাস্থ্য

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় পাওয়া যাচ্ছে ডেঙ্গুর টিকা, স্বস্তিতে প্রবাসী বাংলাদেশিরা

টাইম টিভি ডেস্ক

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬, ২:৩৬ অপরাহ্ন
প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় পাওয়া যাচ্ছে ডেঙ্গুর টিকা, স্বস্তিতে প্রবাসী বাংলাদেশিরা

ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সহজে পাওয়া যাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ টিকাটি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এখন জেনারেল প্র্যাকটিশনার বা জিপির ব্যবস্থাপত্র নিয়ে টিকাটি নিতে পারবেন রোগীরা।

 

অস্ট্রেলিয়ায় কিউডেঙ্গা সহজলভ্য হওয়ায় স্বস্তি ফিরেছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও। ছুটির মৌসুমে পরিবার নিয়ে বাংলাদেশে যাওয়ার সময় ডেঙ্গুর ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন থাকেন অনেকে। বিশেষ করে শিশুদের নিয়ে দুশ্চিন্তা বেশি। চিকিৎসকের পরামর্শ নিয়ে দেশে যাওয়ার আগেই সন্তানদের টিকা দেওয়ার কথা জানিয়েছেন কয়েকজন প্রবাসী।

 

অস্ট্রেলিয়ার টিকাদান–সংক্রান্ত জাতীয় উপদেষ্টা কমিটির তথ্য অনুযায়ী, চার বছর বা তার বেশি বয়সীরা কিউডেঙ্গা নিতে পারবেন। বিশেষ করে আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং ডেঙ্গুপ্রবণ এলাকায় ভ্রমণ করবেন—এমন ব্যক্তিদের টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। টিকাটি শূন্য দশমিক ৫ মিলিলিটারের দুটি ডোজে দেওয়া হয়। প্রথম ডোজের অন্তত ১২ সপ্তাহ পর নিতে হয় দ্বিতীয় ডোজ।

 

চিকিৎসকদের মতে, ডেঙ্গুর চারটি ধরন রয়েছে। এক ধরনের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর ভিন্ন ধরনের ডেঙ্গুতে সংক্রমিত হলে গুরুতর অসুস্থতার ঝুঁকি বাড়তে পারে। তাই ডেঙ্গুপ্রবণ দেশে দীর্ঘদিন থাকা বা বারবার ভ্রমণের পরিকল্পনা থাকলে টিকা নেওয়া গুরুত্বপূর্ণ।

 

বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় ১০ কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন। অস্ট্রেলিয়ায় শনাক্ত হওয়া ডেঙ্গু রোগীদের প্রায় সবাই বিদেশভ্রমণের পর আক্রান্ত হয়ে দেশে ফেরেন। ২০২৪ সালে দেশটিতে রেকর্ড ২ হাজার ৩৮১ জন এবং ২০২৫ সালে ১ হাজার ৮৬৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন।

 

ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশের মতো ডেঙ্গুপ্রবণ দেশে ভ্রমণের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার চিকিৎসকেরা।

 

এর আগে ২০১৫ সালে ডেঙ্গুর প্রথম টিকা ‘ডেংভ্যাক্সিয়া’ অনুমোদন পেলেও সেটি কেবল আগে ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের জন্য ব্যবহারের সুযোগ ছিল। তবে কিউডেঙ্গার ক্ষেত্রে আগে ডেঙ্গু না হলেও টিকা নেওয়ার সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়ায় অনুমোদনের পর এখন সাধারণ মানুষের জন্যও এটি সহজলভ্য হয়েছে।

স্বাস্থ্য এর আরো খবর

ওজন কমানো থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ: ওটসের অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা

ওজন কমানো থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ: ওটসের অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা

১ বছর আগে
স্বাস্থ্য
হঠাৎ হার্ট অ্যাটাক হলে কী করবেন? জেনে নিন জরুরি কিছু করণীয়

হঠাৎ হার্ট অ্যাটাক হলে কী করবেন? জেনে নিন জরুরি কিছু করণীয়

১ বছর আগে
স্বাস্থ্য
ভিটামিন সি এর অভাব? চিন্তা নেই! পানীয়তেই মিলবে সমাধান

ভিটামিন সি এর অভাব? চিন্তা নেই! পানীয়তেই মিলবে সমাধান

১ বছর আগে
স্বাস্থ্য
লেবু: ভাতের এক স্বাস্থ্যকর সঙ্গী, কিন্তু মানতে হবে কিছু সতর্কতা!

লেবু: ভাতের এক স্বাস্থ্যকর সঙ্গী, কিন্তু মানতে হবে কিছু সতর্কতা!

১ বছর আগে
স্বাস্থ্য
যেসব খাবার বারবার গরম করলে ক্ষতি হতে পারে

হজমের সমস্যা, পুষ্টিহানি, এমনকি ক্যান্সারের ঝুঁকিও / যেসব খাবার বারবার গরম করলে ক্ষতি হতে পারে

১ বছর আগে
স্বাস্থ্য
যকৃতের রোগ হেপাটাইটিস কেন হয়, প্রতিরোধ করবেন কীভাবে?

যকৃতের রোগ হেপাটাইটিস কেন হয়, প্রতিরোধ করবেন কীভাবে?

১ বছর আগে
স্বাস্থ্য
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?