যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধ/র্ষ/ণের শিকার: শাবানা মাহমুদ
অনলাইন ডেস্ক
উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় চড়ে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টাকালে প্রায় সব নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ।
রোববার ‘দ্য রেস্ট ইজ পলিটিকস’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাজ্যের সীমান্তে কারা প্রবেশ করবে তা যতদিন মানবপাচারকারী চক্র নিয়ন্ত্রণ করবে, ততদিন আশ্রয়প্রার্থীদের একটি বড় অংশ অপরাধীদের শিকার হওয়ার ঝুঁকিতে থাকবে।
মাহমুদ বলেন, উত্তর ফ্রান্সে যুক্তরাজ্যে যাওয়ার অপেক্ষায় থাকা অভিবাসীদের বাছাই করে অপরাধী চক্র। তার দাবি, সেখানে থাকা প্রায় প্রত্যেক নারীই যাত্রাপথে যৌন সহিংসতার শিকার হয়ে থাকতে পারেন। কিছু পুরুষও যৌন নিপীড়নের শিকার হয়েছেন এবং তাদের হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, যুক্তরাজ্যে প্রবেশ ও আশ্রয় পাওয়ার প্রক্রিয়া এমন কোনো ব্যবস্থার মাধ্যমে হওয়া উচিত নয়, যেখানে মানবপাচারকারী ও অপরাধী চক্র মানুষের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে।
সাক্ষাৎকারে উগ্র ডানপন্থি বিক্ষোভকারীদের নিয়েও কথা বলেন মাহমুদ। মুসলিম হওয়ায় এসব গোষ্ঠীর কাছ থেকে তিনি বিদ্বেষের শিকার হন এবং তারা ক্ষমতায় এলে তাকে দেশ থেকে বের করে দিতে পারে বা তার ক্ষতি করতে পারে—এমন আশঙ্কার কথা জানান তিনি।
এদিকে অভিবাসীদের যৌন সহিংসতার ঝুঁকির বিষয়টি তুলে ধরায় মাহমুদকে স্বাগত জানিয়েছে রিফিউজি কাউন্সিল। তবে সংগঠনটির পরিচালক ইমরান হুসাইন নিরাপদ ও বৈধ আশ্রয়ের পথ সংকুচিত করার সরকারি নীতির সমালোচনা করেছেন। তার মতে, যুদ্ধ ও নির্যাতন থেকে পালানো নারী-শিশুদের সুরক্ষায় নিরাপদ আশ্রয়ের পথ আরও বাড়ানো প্রয়োজন।
সূত্র: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি