মালয়েশিয়া-সিঙ্গাপুর নয়, ঢাকাকে বাসযোগ্য করার পরিকল্পনা সরকারের: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
নিজস্ব প্রতিবেদক
ঢাকাকে বাসযোগ্য করে তুলতে নাগরিক সমস্যাগুলো ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরকে নয়, সরকারের পরিকল্পনায় আগে ঢাকাকে বাসযোগ্য করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, এই আসনের বাসিন্দারা দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস সংকট, পানি সংকট, বায়ু দূষণ, মাদক, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন নাগরিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট বিভাগগুলোতে নথি পাঠানো হয়েছে।
ইশরাক হোসেন বলেন, চিহ্নিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ধীরে ধীরে এসব নাগরিক সমস্যা দূর হবে বলেও আশ্বাস দেন তিনি।
আন্তর্জাতিক এর আরো খবর
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন