খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ, সারাদেশে বিএনপির দোয়া ও মিলাদ
টাইম টিভি ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শনিবার। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী হিসেবে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
একসময় ১৫ আগস্ট কেক কেটে জন্মদিন পালন করলেও ২০১৬ সাল থেকে বিএনপি এ ধরনের কর্মসূচি বাদ দিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে দিনটি পালন করে আসছে। এবারও কেক না কেটে সারাদেশে দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে দলটি। ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও অনুষ্ঠিত হবে বিশেষ দোয়া।
এদিকে জন্মদিন উপলক্ষে রাজধানীর মহাখালীর কড়াইল এলাকায় দোয়া, মোনাজাত ও দরিদ্র-অসহায়দের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।
খালেদা জিয়া ১৯৮১ সালে স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হওয়ার পর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলটির নেতৃত্ব দেন। ১৯৯১-৯৬, ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন-পরবর্তী স্বল্পমেয়াদি সরকার এবং ২০০১-০৬ মেয়াদে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত বছরের ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। তাঁর জন্মদিনে এবারও রাজনৈতিক কর্মসূচির পরিবর্তে দোয়া ও স্মরণমূলক আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করছে বিএনপি।
আন্তর্জাতিক এর আরো খবর
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন