নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় টাইম টিভির সংবাদ পাঠিকা তামান্না মৌ এর স্বামীর ইন্তেকাল
টাইম টিভি ডেস্ক
টাইম টেলিভিশন -এর সিনিয়র নিউজ প্রেজেন্টার তামান্না মৌ এর স্বামী মহিউদ্দিন খান চিকিৎসাধীন অবস্থায় নিউইয়র্ক সিটিতে বিকেলে ইন্তেকাল করেছেন (ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।
মরহুম মহিউদ্দিন খান বাংলাদেশে একটি স্বনামধন্য ব্যাংকে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে তার শরীরে মারণব্যাধি ক্যান্সার শনাক্ত হয়। রোগ নির্ণয়ের পরপরই উন্নত চিকিৎসার উদ্দেশ্যে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়।
সেখানে নিউইয়র্কের বিখ্যাত 'মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টারে' (Memorial Sloan Kettering Cancer Center) তার চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তার অকাল মৃত্যুতে টাইম টেলিভিশন পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। এছাড়াও তার এই মৃত্যুতে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সংবাদ মাধ্যমের ব্যক্তিবর্গ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
আজ মঙ্গলবার বাদ মাগরিব ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদে তার জানাযা শেষে লাশ দেশে প্রেরণ করা হবে বলে জানা গেছে।
মৃত্যুকালে তার স্ত্রী, দুই বছরের একটি শিশু ও কন্যা সন্তান রেখে গেছেন।
আন্তর্জাতিক এর আরো খবর
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন