আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দুটি ছিদ্র শনাক্ত, চলছে মেরামতের কাজ
আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) রুশ অংশে দুটি ছিদ্র শনাক্ত করেছে রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস। তবে এতে মহাকাশচারীদের জন্য তাৎক্ষণিক কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার রসকসমস এক বিবৃতিতে জানায়, জভেজদা মডিউলের ট্রানজিশন চেম্বারে চাপ প্রয়োগের সময় বিশেষজ্ঞরা ছিদ্র দুটির অস্তিত্ব শনাক্ত করেন।
এর মধ্যে একটি ছিদ্র ইতোমধ্যে বিশেষ বায়ুরোধী উপাদান ব্যবহার করে মেরামত করা হয়েছে। অপর ছিদ্রটি, যা ট্রানজিশন চেম্বারের শঙ্কু আকৃতির অংশে অবস্থিত, সেটিও বন্ধ করার প্রস্তুতি চলছে।
রসকসমস জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ক্রু সদস্যদের নিরাপত্তা বা মহাকাশ স্টেশনের অভ্যন্তরীণ ব্যবস্থার ওপর কোনো হুমকি নেই। আইএসএসের ভেতরের চাপ স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে।
আন্তর্জাতিক এর আরো খবর
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন