তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে বিবিএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
দেশের সম্প্রচার খাতের আধুনিকায়ন ও প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন (বিবিএ)-এর একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সম্প্রচার শিল্পের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা, কর্মীদের উন্নত প্রশিক্ষণ, কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির প্রয়োগ নিয়ে আলোচনা হয়। বিবিএ নেতারা একটি নিরপেক্ষ ও স্বাধীন গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে প্রস্তাবিত সম্প্রচার কমিশন গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তাদের মতে, কমিশন গঠিত হলে প্রযুক্তিনির্ভর আধুনিক সম্প্রচার খাত গড়ে তোলা সহজ হবে।
প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বিবিএ সভাপতি ও বাংলাভিশনের সম্প্রচার প্রধান এ কে ফেরদৌস এবং সাধারণ সম্পাদক ও দেশ টিভির সম্প্রচার প্রধান হামিদুল্লাহ মুকুল। এছাড়া বিভিন্ন বেসরকারি টেলিভিশনের সম্প্রচার বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী জহিরউদ্দিন স্বপন প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে শোনেন এবং সম্প্রচার খাতকে যুগোপযোগী করতে কারিগরি উৎকর্ষের ওপর জোর দেন। তিনি আন্তর্জাতিক মানের সম্প্রচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান এবং বলেন, সরকার এ খাতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
উল্লেখ্য, বিবিএ দেশের সম্প্রচার প্রকৌশলীদের একটি শীর্ষ পেশাজীবী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছে।
আন্তর্জাতিক এর আরো খবর
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন