পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাংলাদেশে পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা কামনা করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচির সঙ্গে সাক্ষাতে এ বিষয়ে আলোচনা করেন।
মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু ও উন্নয়ন অংশীদার। জাইকা (JICA) মাধ্যমে দেশের বড় প্রকল্পগুলোতে ইতোমধ্যেই সহযোগিতা করেছে। এছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ট্রাফিক সেফটি প্রকল্পে জাপান ইতোমধ্যেই কাজ করেছে এবং ভবিষ্যতেও পুলিশ সংস্কার ও পুনর্গঠনে সহায়তা করতে পারে। মন্ত্রী জানান, এ ক্ষেত্রে বাংলাদেশ পক্ষ থেকে উপযুক্ত প্রস্তাব দেওয়া হবে।
সাক্ষাৎকালে দু’দেশের মধ্যে আইনশৃঙ্খলা, পুলিশ পুনর্গঠন, ট্রাফিক নিয়ন্ত্রণ, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে।

রাষ্ট্রদূত জাপানি নাগরিকদের নিরাপত্তা বৃদ্ধির গুরুত্বের দিকে গুরুত্বারোপ করে বলেন, চলতি বছর হলি আর্টিজান হামলার দশ বছর পূর্ণ হচ্ছে। মন্ত্রী নিশ্চিত করেন, বাংলাদেশে বসবাসরত জাপানি নাগরিক ও বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাপান দূতাবাসের ঊর্ধ্বতন কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক এর আরো খবর
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন