ঢাকা-১৬ আসনে বিএনপির আমিনুলের বিপরীতে জয় পেলেন জামায়াতের আব্দুল বাতেন
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-১৬ আসনে বেসরকারি ফলে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেন ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৮৮ হাজার ৮২৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট।
শুক্রবার সকাল সোয়া আটটায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ফল ঘোষণা করেন। এ আসনে পোস্টাল ভোটসহ ১৩৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। ভোটের হার ছিল ৪৬ শতাংশ।
মোট ৪ লাখ ৪৯৯ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৫৬৩ জন। বাতিল হয়েছে ৩ হাজার ৭৬৪ ভোট; বৈধ ভোট ছিল ১ লাখ ৮০ হাজার ৭৯৯টি।
এ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সাইফুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৬৭৯ ভোট এবং জাতীয় পার্টির মো. সুলতান আহম্মেদ সেলিম পেয়েছেন ১ হাজার ৪৬৪ ভোট।
আন্তর্জাতিক এর আরো খবর
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন