দুই–তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই–তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। প্রায় দুই যুগ পর দলটি আবারও সরকার গঠন করতে যাচ্ছে।
বেসরকারি ফলাফলে ২৯৯ আসনের মধ্যে এ পর্যন্ত ২০৭টি আসন পেয়েছে বিএনপি ও তাদের জোটভুক্ত প্রার্থীরা। জামায়াতে ইসলামী ও তাদের মিত্ররা পেয়েছে ৭৩টি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি এবং স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬—দুটি আসনেই জয় পেয়েছেন। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তিনিই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে দলটির পক্ষ থেকে আগেই ঘোষণা দেওয়া হয়েছে।
৩০০ আসনের মধ্যে শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোট স্থগিত ছিল। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেন, প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে দুই–তৃতীয়াংশের বেশি আসনে জয় নিয়ে তারা আত্মবিশ্বাসী।
আন্তর্জাতিক এর আরো খবর
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন