জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা আইনের অধ্যাদেশ অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে একটি অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানান। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকারীদের কাছে সরকারের যে প্রতিশ্রুতি ছিল, তার অংশ হিসেবেই এই অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়েছে। নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে জুলাই গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য।
আইন উপদেষ্টা জানান, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে গেজেট প্রকাশের মাধ্যমে অধ্যাদেশটি কার্যকর আইনে পরিণত করা হবে। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে ফ্যাসিস্ট সরকারের পতন এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে রাজনৈতিক প্রতিরোধের অংশ হিসেবে সংঘটিত কার্যাবলির জন্য জুলাই গণ-অভ্যুত্থানকারীদের ফৌজদারি দায় থেকে অব্যাহতি দেওয়া হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিরোধের কারণে যদি ইতোমধ্যে কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে, সরকার সেসব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনায় নতুন করে মামলা করা যাবে না।
তবে কোন হত্যাকাণ্ড বা সহিংস ঘটনা রাজনৈতিক প্রতিরোধের অংশ এবং কোনটি ব্যক্তিগত বা সংকীর্ণ স্বার্থে সংঘটিত—তা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে। কোনো ভুক্তভোগী পরিবার মনে করলে যে, হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক প্রতিরোধের সম্পর্ক নেই, তারা মানবাধিকার কমিশনে অভিযোগ করতে পারবেন। কমিশনের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই আদালত পরবর্তী আইনি সিদ্ধান্ত নেবে।
আসিফ নজরুল বলেন, যদি তদন্তে প্রমাণিত হয় যে কোনো ঘটনা রাজনৈতিক প্রতিরোধের ধারাবাহিকতায় ঘটেছে, তবে সেই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো দায়দায়িত্ব আরোপ করা হবে না।
আন্তর্জাতিক এর আরো খবর
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন