আন্তর্জাতিক

দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫, ৫:৩১ বিকাল
দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নববর্ষ কেবল একটি উৎসব নয়; এটি সংস্কৃতি, ঐতিহ্য ও চেতনার প্রতিচ্ছবি। ইংরেজি নববর্ষ উপলক্ষে তিনি দেশ-বিদেশের সকল মানুষের জন্য অনাবিল আনন্দ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তারেক রহমান বলেন, পুরোনো বছরের অভিজ্ঞতা থেকেই নতুন বছরের নতুন বার্তা জন্ম নেয়। নববর্ষ পুরনো গ্লানি মুছে নতুন আশা, আনন্দ ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। ১ জানুয়ারি এখন একটি আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে, যেখানে বিভিন্ন জাতি নিজ নিজ সাংস্কৃতিক ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে অংশ নেয়।

তিনি বলেন, নতুন বছরে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমাদের অঙ্গীকার নতুন করে জাগ্রত হয়—যেখানে প্রতিটি নাগরিক গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কণ্ঠ স্বাধীন থাকবে।

গত বছরের স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, অর্জন ও সাফল্যের পাশাপাশি তিক্ত অভিজ্ঞতা ও প্রিয়জন হারানোর বেদনা আমাদের মনে গভীরভাবে দাগ কেটেছে। এই বাস্তবতা থেকেই আজকের অঙ্গীকার হওয়া উচিত—অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার গঠন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা এবং গণতন্ত্র পুনরুজ্জীবনে ঐক্যবদ্ধভাবে কাজ করা।

তিনি আরও বলেন, নববর্ষ মানুষের জীবনে নতুন প্রাণস্পন্দন, নতুন আশা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করে। অন্যায়, নির্যাতন ও অবিচার দূর করে বাংলাদেশকে অমিত সম্ভাবনার পথে এগিয়ে নিতে হবে।

বাণীর শেষাংশে তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সামাজিক ও রাজনৈতিক সব বাধা অতিক্রম করে ঐক্যবদ্ধ প্রয়াসে একটি মানবাধিকারভিত্তিক, সামাজিক ন্যায়বিচার ও বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে হবে। নববর্ষে আমাদের উচ্চারণ হোক—“ধ্বংস নয়, প্রতিশোধ নয়; ভালোবাসা, পরমতসহিষ্ণুতা, শান্তি ও সৌহার্দ্যের সমাজ গড়ে তুলি।”

আন্তর্জাতিক এর আরো খবর

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

৭ ঘন্টা আগে
আন্তর্জাতিক
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

২২ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

৩ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...