আন্তর্জাতিক

স্মৃতির পাতায় বেগম খালেদা জিয়া

আবু তাহের

মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫, ৬:২৬ পূর্বাহ্ন
স্মৃতির পাতায় বেগম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছিলেন তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। তখন এরশাদবিরোধী আন্দোলন তুঙ্গে। আমি তখন চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক নয়া বাংলা'র ঢাকা ব্যুরো চিফ। বয়সে তরুণ। সাংবাদিকতায় প্রতি মুহূর্তই ছিল উত্তেজনায় ভরা। প্রতিটি ঘটনার সাক্ষী হতে চাইতাম।

 

ধানমন্ডির ২৭ নম্বরে তখন বিএনপির অফিস। আব্দুস সালাম তালুকদার ছিলেন দলের মহাসচিব। বিএনপির নেতৃত্বে সাতদলীয় জোট, নেত্রী বেগম খালেদা জিয়া। সন্ধ্যার পর আমরা সাংবাদিকরা ভিড় করতাম প্রেস রিলিজ সংগ্রহ করতে। প্রিন্স ভাই তখন তরুণ। আমাদের সবার প্রিয় মুখ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অফিস ছিল একটি ছোট ঘর। বাঁ পাশে রাখা ছিল সাদা রঙের একটি এনালগ ফোন—তখনকার দিনে খুব পরিচিত দৃশ্য। অনেকেই তাঁর সামনেই সেই ফোন ব্যবহার করতেন। বিশেষ করে ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর কথা আলাদা করে বলতে হয়।

 

গিয়াস ভাই বেগম খালেদা জিয়াকে ‘খালা’ বলে ডাকতেন। বিভিন্ন সময় তিনি আমাকে ধানমন্ডির অফিসে পাঠাতেন। বলতেন, খালার সঙ্গে ফোনে একটু কথা বলা দরকার। ম্যাডামের ফোন থেকেই আমি বহুবার তাঁকে কথা বলতে দিয়েছি। এভাবেই ধীরে ধীরে তাঁর সঙ্গে আমার জানাশোনা, এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি হয়।

 

এরশাদবিরোধী আন্দোলন কভার করতে গিয়ে অসংখ্য স্মৃতি জমে আছে মনে। নানা চক্রান্ত, ষড়যন্ত্র সত্ত্বেও শেষ পর্যন্ত এরশাদকে পদত্যাগে বাধ্য হতে হয়। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতি শাহাবুদ্দীনের নেতৃত্বে ১৯৯১ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয় বিএনপি। ২০ মার্চ ১৯৯১—বঙ্গভবনে শপথ গ্রহণ। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বেগম খালেদা জিয়া। ইতিহাসের সেই মুহূর্তে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল আমার।

 

পরদিন ২১ ফেব্রুয়ারি। ভয়েস অব আমেরিকার জন্য সাক্ষাৎকার নেবেন গিয়াস কামাল চৌধুরী। গিয়াস ভাই আমার কাছে পিতৃতুল্য। বললেন, খালার সাক্ষাৎকার নেবো, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। সাক্ষাৎকারের জন্য দরকার একটি টেপ রেকর্ডার। সেটি জোগাড় করতে হলো। বায়তুল মোকাররম উত্তর গেটের সিলেটি দোকান ‘আল আকসা জেনারেল স্টোর’-এর মালিক ছমরু ভাই রাজি হলেন বিশাল আকারের একটি রেকর্ডার দিতে।

 

পরদিন অটোরিকশায় করে আমরা গেলাম শহীদ মইনুল রোডের বাসায়। সেখানে আমাদের অভ্যর্থনা জানালেন আজকের শিল্পপতি মোসাদ্দেক আলী ফালু। অপেক্ষার পর ভেতরের ঘর থেকে বেরিয়ে এলেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শুরু হলো সাক্ষাৎকার। সমস্যা তৈরি হলো—এই বিশাল রেকর্ডার তাঁর মুখের সামনে ধরে রাখা। কিছুক্ষণ হাতে ধরে রাখার পর আমার হাত কাঁপতে শুরু করল। কয়েক মিনিটের মধ্যেই তিনি কথা থামিয়ে বললেন, ‘এত ভারী জিনিস ওর হাতে?’ আমি বললাম, কিছু হবে না ম্যাডাম। রেকর্ডারটি কাঁধে তুলে নিলাম। আবার তিনি থামিয়ে বললেন, ‘এভাবে ওর কষ্ট হবে।’ শেষ পর্যন্ত একটি চেয়ার আর মোড়ার ওপর রেকর্ডার রেখে সেই সাক্ষাৎকার নেওয়া হয়েছিল—আজও দৃশ্যটি চোখে ভাসে।

 

১৯৯২ সালে আমি যুক্তরাষ্ট্রে চলে আসি। ১৯৯৯ সালে দেশে যাই, তখন বিয়ের প্রস্তুতি। গিয়াস ভাই বললেন, খালাকে দাওয়াত দিতে হবে। তখন তিনি বিরোধীদলীয় নেত্রী। মিন্টো রোডের অফিসে গিয়ে দেখা করলাম। অনেক কথা জিজ্ঞেস করলেন। দাওয়াতটি আনন্দচিত্তে গ্রহণ করলেন। পিএসকে ডেকে বললেন, এই দাওয়াতে যেতে হবে—মনে করিয়ে দিতে।

 

২ এপ্রিল আমার বিয়ের দিন। তখন আওয়ামী লীগ ক্ষমতায়, আর তিনি চারদলীয় জোটের নেত্রী। ঠিক সেই দিনই চাপাইনবাবগঞ্জে জরুরি জনসভা পড়ে যায়। তাই তিনি আসতে পারেননি। তার আগে ফোন করে নিজের অপারগতার কথা জানান। বললেন, ‘তাহেরের বিয়েতে আমাদের মহাসচিব মান্নান ভুইয়াকে পাঠাচ্ছি। তিনি আমার প্রতিনিধিত্ব করবেন।’ অনেকেই সেদিন শুভেচ্ছা ও দোয়া জানিয়েছিলেন।

 

আরও অনেক স্মৃতি আছে। রাজনৈতিক ঝড়ঝঞ্ঝার মধ্যেও তাঁকে সামনে এগিয়ে যেতে দেখেছি। তাঁর সঙ্গে বহু জায়গায় গিয়েছি। কিন্তু কখনো কাউকে অসম্মান করে কথা বলতে শুনিনি। রাজনীতিতে শিষ্টাচার তাঁর স্বভাবেই ছিল।

আজ বেগম খালেদা জিয়া নেই। কিন্তু স্মৃতিগুলো ফিরে ফিরে আসে।
মহান আল্লাহর দরবারে দোয়া— হে রহমানুর রহীম, তাঁর সব মানবীয় ত্রুটি ক্ষমা করে দিন। তাঁকে বেহেশতের উচ্চতম আসনে আসীন করুন। আমিন।

লিখেছেন: সাংবাদিক আবু তাহের (সিইও, টাইম টেলিভিশন)

আন্তর্জাতিক এর আরো খবর

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

৭ ঘন্টা আগে
আন্তর্জাতিক
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

৭ ঘন্টা আগে
আন্তর্জাতিক
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

২২ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

২২ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

৩ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?