স্ত্রী পালিয়েছেন প্রেমিকের সঙ্গে, বিয়ে করে নতুন বউ আনলেন হেলিকপ্টারে
অনলাইন ডেস্ক
স্ত্রী প্রেমিকের হাত ধরে চলে যাওয়ার পর গ্রামে উপহাস ও কটূ কথার শিকার হয়েছিলেন কামাল হোসেন (৩৯)। মানসিকভাবে ভেঙে পড়লেও নতুন করে সংসার গড়েছেন তিনি। আর বিয়েকে স্মরণীয় করে রাখতে নববধূ নূপুর আক্তারকে (২৪) হেলিকপ্টারে করে বাড়ি নিয়ে আসেন তিনি।
গতকাল শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া গ্রামে এমন ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়। বিয়ে ঘিরে গ্রামে উৎসবের আমেজ তৈরি হয়।
কামালের পরিবার জানায়, পেশায় তিনি একজন বেসরকারি সার্ভেয়ার ও জমির ব্যবসায়ী। প্রায় ১০ বছর আগে প্রথম বিয়ে করেন। সংসারে দুই কন্যাসন্তান রয়েছে। কিন্তু কয়েক মাস আগে মুন্সিগঞ্জ শহরের এক বিপণিবিতানে কর্মরত বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁর স্ত্রী। গত ১০ আগস্ট দুই সন্তান, ৯ ভরি স্বর্ণ ও নগদ ৬ লাখ ৭০ হাজার টাকা নিয়ে তিনি স্বামীর ঘর ছেড়ে চলে যান। পরে তালাক দেন কামালকে।
দুঃসময়ের দিনগুলোতে কামালের পাশে দাঁড়ান একই গ্রামের তরুণী নূপুর আক্তার। অবশেষে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
কামাল হোসেন বলেন,
“একসময় মনে হয়েছিল এ জীবন রাখব না। কিন্তু নূপুর ও তার পরিবারের ভালোবাসা আমাকে নতুনভাবে বাঁচার শক্তি দিয়েছে। তাই দ্বিতীয়বার বিয়েতে রাজি হই। স্ত্রী পালানোর আগে ভেবেছিলাম বিবাহবার্ষিকীতে হেলিকপ্টারে ঘুরব। সব জেনেশুনে নূপুর আমাকে বিয়ে করেছে, তার মানসিকতাকে সম্মান জানিয়ে আমি হেলিকপ্টারে তাকে এনেছি।”
নূপুর আক্তার জানান, “সবকিছু জেনেও কামাল ভাইয়ের মতো ভালো মানুষকে বিয়ে করতে পেরে আমি খুশি।”
নূপুরের মামা রিমন দেওয়ান বলেন, “কামালকে ছোট থেকে চিনি। তিনি ভালো মানুষ। তাই আমরা নূপুরকে তাঁর হাতে তুলে দিয়েছি। গ্রামবাসীরাও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন।”
আন্তর্জাতিক এর আরো খবর
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন