প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
অনলাইন ডেস্ক
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। রবিবার ঢাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক পুনরুজ্জীবন, তরুণ প্রজন্মের মধ্যে যোগসূত্র বৃদ্ধি, আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য-অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি ও সহযোগিতার সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।
এসময় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শুভেচ্ছা পৌঁছে দেন। পাশাপাশি সফরের মূল কার্যক্রম ও অর্জন তুলে ধরেন। তিনি সফরকালীন উষ্ণ আতিথেয়তা ও চমৎকার আয়োজনের জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আন্তর্জাতিক এর আরো খবর
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন