আমেরিকা

জ্যামাইকায় ‘শ্রাবণ মেঘের মেলা’য় চরম বিশৃঙ্খলা, বাংলাদেশিদের বের করে দিল মদ্যপ নারী

নিজস্ব প্রতিবেদক

রবিবার, জুলাই ২০, ২০২৫, ৫:৫৯ পূর্বাহ্ন
জ্যামাইকায় ‘শ্রাবণ মেঘের মেলা’য় চরম বিশৃঙ্খলা, বাংলাদেশিদের বের করে দিল মদ্যপ নারী

নিউ ইয়র্ক: নিউ আমেরিকান উইমেন ফোরাম অব নিউ ইয়র্ক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘শ্রাবণ মেঘের মেলা’-তে ঘটে গেলো চরম বিশৃঙ্খল এক ঘটনা। শুক্রবার রাতে জ্যামাইকায় অবস্থিত এবিগেইল অ্যাডামস অডিটোরিয়ামে অনুষ্ঠানটি চলাকালীন হঠাৎ করে মদ্যপ এক কৃষ্ণাঙ্গ নারী উচ্চস্বরে চিলাচিল্লি ও গালিগালাজ শুরু করেন। রাত ১০টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী এবং তাঁর সঙ্গে থাকা একজন পুরুষ সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় আচমকা অডিটোরিয়ামের পরিবেশ উত্তপ্ত করে তোলেন। তাঁরা উচ্চস্বরে অশালীন ভাষা ব্যবহার করে অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং একপর্যায়ে উপস্থিত বাংলাদেশি দর্শকদের প্রতি অবমাননাকর আচরণ করেন। এমনকি জোরপূর্বক সবাইকে অডিটোরিয়াম থেকে বের করে দেওয়া হয়।

ঘটনার আকস্মিকতায় আয়োজকেরা এবং উপস্থিত কমিউনিটি নেতারা পরিস্থিতি শান্ত রাখতে দ্রুত পদক্ষেপ নেন। তাঁরা মাইক্রোফোনে ঘোষণা দিয়ে জানান, ঘটনার সুষ্ঠু সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এরপর আয়োজকেরা অনুষ্ঠান বাতিল করে অডিটোরিয়াম ত্যাগ করেন।

অনুষ্ঠানটি ছিল প্রবাসী বাংলাদেশিদের অন্যতম একটি সাংস্কৃতিক মিলনমেলা। ‘শ্রাবণ মেঘের মেলা’ ঘিরে ছিল ব্যাপক আগ্রহ ও আয়োজন। কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে দর্শকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে নিউ আমেরিকান উইমেন ফোরামের পক্ষ থেকে এখনো কোনো লিখিত বক্তব্য দেওয়া হয়নি। তবে কমিউনিটি সূত্রে জানা গেছে, আয়োজকেরা পরবর্তীতে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

আমেরিকা এর আরো খবর

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

১ সপ্তাহ আগে
আমেরিকা
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

২ সপ্তাহ আগে
আমেরিকা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

২ সপ্তাহ আগে
আমেরিকা
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

৩ সপ্তাহ আগে
আমেরিকা
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

৩ সপ্তাহ আগে
আমেরিকা
ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

৩ সপ্তাহ আগে
আমেরিকা
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?