আমেরিকা

৩৯তম ফোবানা সম্মেলন—২০২৫

বাফেলো—নায়াগ্রাবাসীর সঙ্গে স্টিয়ারিং কমিটির মতিবিনিময়

বুধবার, জুলাই ৯, ২০২৫, ৮:৫২ পূর্বাহ্ন
বাফেলো—নায়াগ্রাবাসীর সঙ্গে স্টিয়ারিং কমিটির মতিবিনিময়

নিউইয়র্ক: আগামী ২৯, ৩০ ও ৩১ আগস্ট, লেবার ডে উইক্যান্ডে নিউইয়র্কের পর্যটক আকৃষ্ট নায়াগ্রায় অনুষ্ঠিত হচ্ছে ৩৯তম ফোবানা সম্মেলন ২০২৫। এ সম্মেলন সফল করতে ফোবানা স্টিয়ারিং কমিটি নানা পদেক্ষপ গ্রহণ করেছে। এ পদক্ষেপের অংশ হিসেবে গত ৩০ জুন, সোমবার ফোবানার স্টিয়ারিং কমিটির প্রতিনিধি দল সম্মেলনের ভেন্যু পরিদর্শন এবং বাফেলো ও নায়াগ্রাবাসীর সঙ্গে মতবিনিময় করে। 


২৭৯ গিলফোর্ড স্ট্রিট, বাফেলোতে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফোবানার সাবেক চেয়ারম্যান ও ফোবানা সম্মেলন ২০২৫ এর চেয়ারম্যান এডমিন গিয়াস আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন ফোবানার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান। বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আলী ইমাম শিকদার, স্টিয়ারিং কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী সাখাওয়াত হোসেন আজম, স্টিয়ারিং কমিটির মেম্বার ফরহাদ খন্দকার। স্টিয়ারিং কমিটির মেম্বার সাংবাদিক শাহাব উদ্দিন সাগর মতবিনিময় সভা পরিচালনা করেন। এসময় তাকে সহযোগিতা করেন ব্যবসায়ী সোহেল হাওলাদার। 


সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাবেক সহ সভাপতি আব্বাস উদ্দিন দুলাল ছাড়গাও মির্জা মামুন, জসিম উদ্দিন, প্রমোটার এনামুল হক, আবদুল লতিফ, এটনীর্ রাকিব, এডভোকেট শহীদুল ইসলাম প্রমুখ। বক্তারা নায়াগ্রায় অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলন সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। 
এদিকে প্রতিনিধি দল গত ১ জুলাই, মঙ্গলবার দুপুরে সম্মেলনের ভ্যানু নায়াগ্রার শেরাটন হোটেল পরিদর্শন করে। 

 

বাফেলো ও নায়াগ্রাবাসীর সঙ্গে স্টিয়ারিং কমিটির মতিবিনিময়-


চলতি বছরের ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশনস অব নর্থ আমেরিকা—‘ফোবানা’ এর ৩৯তম সম্মেলন আগামী ২৯—৩১ আগষ্ট লেবার ডে ইউকেন্ডে নায়াগ্রার শেরাটন হোটেলের নান্দনিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রবাসী নতুন প্রজন্মই হোক আগামী ফোবানার শক্তি’।


ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশনস অব নর্থ আমেরিকা—ফোবানা প্রবাসের একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ সংগঠন। ফোবানা উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের বৃহত্তম একটি সংগঠন। এটি মূলত: যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ও কানাডা থেকে পরিচালিত বাংলাদেশী সংগঠনগুলোর একটি সম্মিলিত প্ল্যাটফর্ম। ১৯৮৭ সালে ওয়াশিংটন ডিসিতে প্রথম সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে ফোবানার যাত্রা শুরু হয়। ফোবানার মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে ঐক্য ও সংহতি বৃদ্ধি, বাংলাদেশী সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা এবং এর প্রচার ও প্রসার, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে প্রবাসীদের জীবনযাত্রার মান উন্নয়ন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে নানা ক্ষেত্রে সেতুবন্ধন রচনা করা।
 

আমেরিকা এর আরো খবর

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

১ সপ্তাহ আগে
আমেরিকা
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

২ সপ্তাহ আগে
আমেরিকা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

২ সপ্তাহ আগে
আমেরিকা
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

৩ সপ্তাহ আগে
আমেরিকা
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

৩ সপ্তাহ আগে
আমেরিকা
ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

৩ সপ্তাহ আগে
আমেরিকা
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?