আমেরিকা

ব্রঙ্কসে বাকা’র পথমেলায় হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক

বুধবার, জুলাই ৯, ২০২৫, ৮:৪৮ পূর্বাহ্ন সর্বশেষ আপডেট: বুধবার, জুলাই ৯, ২০২৫, ৯:০৫ পূর্বাহ্ন
ব্রঙ্কসে বাকা’র পথমেলায় হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবের আমেজ

নিউইয়র্ক: বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন (বাকা) এর উদ্যোগে ‘বাংলা সিডিপ্যাপ এন্ড আলেগ্রা দশম বাংলা মেলা’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জুন) নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের ওয়াটারবেরী এভিনিউতে এই মেলার আয়োজন করা হয়। প্রায় দশ সহস্রাধিক মানুষের সমাগমে পরিপূর্ণ ‘বাংলা মেলা’র উদ্বোধন করেন প্রধান অতিথি গ্লোবাল পিস অ্যামব্যাসেডর, পিপল আপ এর প্রেসিডেন্ট ড. মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ। 
স্মরণকালের বর্ণাঢ্য এই মেলায় আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস। মেয়র তার বক্তব্যে এই রকম একটা সফল মেলা আয়োজন এবং মেলায় এতো বিপুল মানুষের সমাবেশ ঘটানোয় আয়োজক সংগঠন বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনকে বিশেষ ধন্যবাদ জানান এবং আগামীতে সংগঠনের সাথে যেকোন কার্যক্রমে শরীক হওয়ার আগ্রহ প্রকাশ করেন। 


সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরীর সভাপতিত্বে এবং সাবেক সভাপতি আহবাব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল ও উপস্থাপক আশরাফুল হাসান বুলবুলের যৌথ  উপস্থাপনায় উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু, কমিউনিটি বোর্ড—৯ এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আব্দুর রহিম বাদশা, জুনেদ চৌধুরী, মাসুদ রহমান, ফেঞ্চুগঞ্জ এসোসিয়েশন ইউএসএ এর সভাপতি মাহবুবুল আলম, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ এর সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু, আহাদ আলী সিপিএ,  রিয়েলটর সালেহ উদ্দিন সাল, রিয়েল এস্টেট ইনভেস্টের বিলাল চৌধুরী, মর্টগেজ ব্রোকার আকিব হোসেন, রিয়েলটর শেরুজ্জামান শিরু, সংগঠনের সিনিয়র সহ সভাপতি  লোকমান হোসেন লুকু, সহ সভাপতি মাকসুদা আহমেদ, ফয়সল আহমেদ, মেলা কমিটির আহবায়ক এবং সংগঠনের প্রচার ও গণ সংযোগ সম্পাদক মোহাম্মদ লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, এমডি আলা উদ্দিন, শাহ কামাল উদ্দিন, মেলা কমিটির সদস্য সচিব ও সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ রনি, স্কুল শিক্ষা ও সমাজসেবা সম্পাদক ও মেলা কমিটির যুগ্ম সদস্য সচিব সালমা সুমী, কার্যকরী পরিষদ সদস্য চৌধুরী মোমিত তানিম। 

 

ব্রঙ্কসে হাজারো মানুষের উপস্থিতিতে বাকার পথমেলা


বাংলা মেলায় সংগঠনের পক্ষে আরও উপস্থিত ছিলেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান জামান রানা, ক্রীড়া ও বিনোদন সম্পাদক শাহ ইকবাল রাজু, কার্যকরী পরিষদ সদস্য রেহানুজ্জামান রেহান।
এছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ফয়েজ চৌধুরী, আবু সাইদ আহমদ, মৌলভীবাজার সমিতি নিউজার্সির কর্মকর্তা সুলেমান চৌধুরী, বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সভাপতি এরশাদ সিদ্দিকী, লুটোনেন্ট বিলাল উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ সাইদ আহমেদ, ফয়েজ চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট খবির উদ্দিন ভুইয়া, মখন মিয়া, মনজুর চৌধুরী জগলুল, মোতাসিম বিল্লাহ তুষার, ফারমিস আকতার, জামাল আহমেদ, সাংবাদিক সিদ্দিকুর রহমান সুমন, সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির শামীম, প্রমুখ।
সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রতীক হাসান, বাউল কালা মিয়া, রেশমী মির্জা ও শাহ মাহবুব। নৃত্য পরিবেশন করেন নিউইয়র্কের উদীয়মান নৃত্য শিল্পী মায়া এনেজলিনা। মেলার শেষপর্বে ছিল র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণী। 


বাংলা মেলার সফল সমাপ্তিতে সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরী মেলায় সর্বাত্বক সহযোগিতা করার জন্যে সকল স্পন্সর এর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ এবং আগামীতেও বাকা’র বিভিন্ন কার্যক্রমে সবার স্বতস্ফূর্ত ও আন্তরিক সহযোগিতা কামনা করে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
 

আমেরিকা এর আরো খবর

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

১ সপ্তাহ আগে
আমেরিকা
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

২ সপ্তাহ আগে
আমেরিকা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

২ সপ্তাহ আগে
আমেরিকা
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

৩ সপ্তাহ আগে
আমেরিকা
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

৩ সপ্তাহ আগে
আমেরিকা
ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

৩ সপ্তাহ আগে
আমেরিকা
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?