আমেরিকা

গাজা হত্যাযজ্ঞের প্রতিবাদী কণ্ঠস্বর

মার্কিন সিনেট থেকে বের করে দেয়া হলো সিনেটর বেন কোহেনকে

সোমবার, মে ১৯, ২০২৫, ৫:৩৯ বিকাল সর্বশেষ আপডেট: শুক্রবার, মে ২৩, ২০২৫, ১১:০৯ রাত
মার্কিন সিনেট থেকে বের করে দেয়া হলো সিনেটর বেন কোহেনকে

গাজায় চলমান গণহত্যার প্রতিবাদ করার পর মার্কিন সিনেটের শুনানি থেকে ৭৪ বছর বয়সী বিশিষ্ট উদ্যোক্তা, আইসক্রিম কোম্পানি বেন অ্যান্ড জেরির সহ-প্রতিষ্ঠাতা এবং একজন প্রবীণ প্রগতিশীল অধিকার কর্মী বেন কোহেনকে বের করে দেওয়া হয়, পরিয়ে দেয়া হয় হাতকড়া। ঘটনার পর কোহেন এএফপিকে বলেন যে, তিনি‘গাজায় নৃশংসতার বিরুদ্ধে ক্ষুব্ধ লাখো আমেরিকানের’ কণ্ঠস্বরকে তুলে ধরেছেন।

 

ওয়াশিংটন থেকে এএফপি জানিয়েছে, বুধবার (১৪ মে) সিনেটের বাজেট শুনানিতে স্বাস্থ্য সচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়রের সাক্ষ্যগ্রহণের সময় ৭৪ বছর বয়সী কোহেন প্রতিবাদ করেন। বিক্ষোভের সময় তিনি স্লোগান দেন: "কংগ্রেস গাজায় শিশুদের হত্যা করার জন্য বোমা কিনে, অন্যদিকে দেশের দরিদ্রদের চিকিৎসা সেবা বন্ধ করে দেয়!"তার বিরুদ্ধে অভিযোগ করে নিরাপত্তা বাহিনী তাকে আটক করে।

 

ক্যাপিটল পুলিশ তাকে হাতকড়া পরিয়ে দেওয়ার আগে আইন প্রণেতাদের বেন কোহেন বলেন,"ক্ষুধার্ত শিশুদের খাবার সরবরাহের জন্য ইসরায়েলকে চাপ দিন," ।

 

মুক্তির পর তিনি এএফপিকে বলেন, “এটা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আমাদের কিছু করতে হবে। এটা একেবারেই আপত্তিকর যে,  যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য ২০ বিলিয়ন ডলারের অস্ত্র অনুমোদন করেছে, অন্যদিকে আমাদের অভ্যন্তরীণ সামাজিক ক্ষেত্রকে সংকুচিত করেছে।”

 

তিনি আরও বলেন, “আমাদের দেশের নাম ব্যবহার করে আমাদের অর্থ দিয়ে যা করা হচ্ছে তা বেশিরভাগ আমেরিকান ঘৃণা করে।”

 

পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপ অনুসারে, যুক্তরাষ্ট্রে, বিশেষ করে ডেমোক্র্যাটদের মধ্যে, জনমত ক্রমশ নেতিবাচক হচ্ছে। কিন্তু ব্যয় পরিকল্পনার বাইরে, কোহেন পুরো বিষয়টিকে একটি নৈতিক এবং “আধ্যাত্মিক” সংকট হিসেবে দেখেন।

 

তিনি বলেন,“মানুষের নির্বিচারে হত্যাকাণ্ডে কয়েক দশক ধরে সমর্থন এবং সহযোগিতা আমাদের মানব অস্তিত্বের মূল এবং আমাদের দেশের নীতিগত অবস্থানের ভিত্তিকে নাড়া দেয়,” । যুক্তরাষ্ট্র তার স্বাধীন বাজেটের অর্ধেকেরও বেশি যুদ্ধে ব্যয় করে। যদি এর অর্ধেকও বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য ব্যবহার করা হত, তাহলে পৃথিবীতে এত সংঘাত হত না।’

 

ইসরায়েলি নীতির দীর্ঘদিনের সমালোচক কোহেন, গত বছর অন্যান্য বিশিষ্ট ইহুদি ব্যক্তিত্বদের সাথে ইসরায়েলপন্থী লবি গ্রুপ এআই প্যাকের বিরুদ্ধে একটি খোলা চিঠি লিখেছিলেন।

 

তিনি বলেন, ‘আমি জানি আমার কণ্ঠস্বর অনেকের চেয়ে জোরে শোনাচ্ছে, কিন্তু আমাকে মনে রাখতে হবে যে, আমি লক্ষ লক্ষ মানুষের পক্ষে কথা বলি যারা একই রকম অনুভব করে।

 

হামাসের হামলার পর ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আক্রমণ শুরু হয়। এই হামলায় ১,২১৮ ইসরায়েলি নিহত হয়েছিল, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। হামাস পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের প্রতিক্রিয়ায় গাজায় কমপক্ষে ৫৩ ০০০ জনেরও বেশি  নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক, শিশু আর মহিলা।

আরও পড়তে- দুর্ভিক্ষের গুরুতর ঝুঁকিতে গাজার সকল জনগোষ্ঠী জাতিসংঘ প্রতিবেদন

আমেরিকা এর আরো খবর

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

১ সপ্তাহ আগে
আমেরিকা
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

২ সপ্তাহ আগে
আমেরিকা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

২ সপ্তাহ আগে
আমেরিকা
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

৩ সপ্তাহ আগে
আমেরিকা
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

৩ সপ্তাহ আগে
আমেরিকা
ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

৩ সপ্তাহ আগে
আমেরিকা
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?