আমেরিকা

৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল যুক্তরাষ্ট্রে , বেশির ভাগই ভারতীয়, আছে কতিপয় বাংলাদেশিও

শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৪:৪১ অপরাহ্ন সর্বশেষ আপডেট: বুধবার, এপ্রিল ২৩, ২০২৫, ১২:১৬ রাত
৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল যুক্তরাষ্ট্রে , বেশির ভাগই ভারতীয়, আছে কতিপয় বাংলাদেশিও

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ছাত্রদের বিরুদ্ধে, বিশেষ করে ভারতীয় ছাত্রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন (AILA) এর একটি প্রতিবেদন অনুসারে, সংগঠনটি সম্প্রতি রেকর্ড করা ৩২৭টি ভিসা বাতিলের ঘটনায় প্রায় অর্ধেকই ভারতীয় ছাত্রদের বিরুদ্ধে।

‘আন্তর্জাতিক ছাত্রদের বিরুদ্ধে অভিবাসন প্রয়োগের পদক্ষেপের সুযোগ’ শীর্ষক AILA (American Immigration Lawyers Associationই) রিপোর্টের সারসংক্ষেপে বলা হয়েছে যে, যেসব ছাত্রের ভিসা বাতিল করা হয়েছে তাদের ৫০ শতাংশ ভারত থেকে, ১৪ শতাংশ চীন থেকে। এছাড়াও, দক্ষিণ কোরিয়া, নেপাল এবং কিছু  বাংলাদেশের ছাত্ররাও এই তালিকায় রয়েছে।

চার মাস ধরে, ইউএস  পররাষ্ট্র দপ্তর এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) বিদেশী ছাত্রদের ডেটা, কার্যকলাপ এবং সোশ্যাল মিডিয়া কার্যকলাপ পর্যবেক্ষণ করছে। অনেকেই অভিযোগ করেছেন যে, এই পর্যবেক্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মাধ্যমে করা হচ্ছে। ফলস্বরূপ, কোনও অপরাধমূলক ইতিহাস না থাকলেও বা ক্যাম্পাস বিক্ষোভে জড়িত না থাকলেও শিক্ষার্থীদের ভুল শনাক্ত করার ঝুঁকি রয়েছে।

গত মার্চ মাসে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও "ক্যাচ অ্যান্ড রিভোক" (Catch and Revoke) ‘ধরা এবং বাতিল’ নামে একটি কর্মসূচি ঘোষণা করেছিলেন, যা ছাত্র ভিসাধারীদের নজরদারি এবং সনাক্ত করবে। রুবিও বলেন, এই ছাত্রদের সোশ্যাল মিডিয়া কার্যকলাপও পর্যবেক্ষণ করা হবে। যদি "ইহুদি-বিদ্বেষ" বা ফিলিস্তিন ও হামাসের প্রতি সমর্থনের প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইউএস  হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (DHS) স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম (SEVIS) পোর্টালের মাধ্যমে আন্তর্জাতিক ছাত্র এবং এক্সচেঞ্জ প্রোগ্রামের দর্শনার্থীদের ট্র্যাক করে।

ICE-এর একটি নোটিশ অনুসারে, SEVIS সিস্টেমের মাধ্যমে ৪,৭৩৬ জন আন্তর্জাতিক ছাত্রের ভিসা স্ট্যাটাস বাতিল করা হয়েছে। তাদের বেশিরভাগই F-1 ভিসাধারী।

 

ভিসা বাতিলের প্রক্রিয়াটিও প্রশ্নবিদ্ধ হয়েছে। মাত্র ৫৭ শতাংশ শিক্ষার্থী ভিসা বাতিলের নোটিশ পেয়েছে। তারা ই-মেইলের মাধ্যমে তা পেয়েছে। এর মধ্যে মাত্র দুইজন শিক্ষার্থীর রাজনৈতিক বিক্ষোভে জড়িত থাকার প্রমাণ ছিল। এছাড়াও, নোটিশ জারি করার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। অনেক শিক্ষার্থী সরকারের কাছ থেকে কোনও নোটিশ পায়নি। তাদের বিশ্ববিদ্যালয়গুলি তাদের অবহিত করেছে। অনেক ক্ষেত্রে, তাদের কোনও প্রমাণ বা ব্যাখ্যাও দেওয়া হয় না, আত্মপক্ষ সমর্থনের সুযোগ তো বহু দূরের কথা।

AILA এই প্রশাসনিক পদক্ষেপকে নজিরবিহীন বলে অভিহিত করেছে। তারা বলেছে যে, সরকারের এই ধরনের পদক্ষেপ বেশ কিছু আইনি প্রশ্ন উত্থাপন করেছে এবং আইনি লড়াইয়ের প্রয়োজন হতে পারে।

এই ভিসা বাতিলের প্রভাব খুবই তাৎপর্যপূর্ণ; কারণ ৩২৭টি মামলার ৫০ শতাংশই ঐচ্ছিক ব্যবহারিক প্রশিক্ষণ (OPT) ধারক। OPT আন্তর্জাতিক F1 ভিসাধারীদের ১২ মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেয়। এই শিক্ষার্থীরা স্নাতক হওয়ার পর যুক্তরাষ্ট্রে কোনও না কোনও কাজে জড়িত। তাদের ভিসা বাতিলের ফলে, এই শিক্ষার্থীরা আর কাজ করতে পারবে না। ভিসা বাতিলের ফলে যেসব রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে; এর মধ্যে রয়েছে—টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, মিশিগান এবং অ্যারিজোনা।

কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিবৃতি এবং স্কুল কর্মকর্তাদের সাথে চিঠিপত্রের পর্যালোচনা অনুসারে, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) দেখেছে যে মার্চের শেষের দিক থেকে, মার্কিন কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় ব্যবস্থায় প্রায় ১,০০০ আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে অথবা তাদের আইনি মর্যাদা বাতিল করা হয়েছে।

আইনি মর্যাদা হারানো শিক্ষার্থীদের মধ্যে অনেকেই ভারত এবং চীনের। ইউএস কলেজগুলিতে অধ্যয়নরত আন্তর্জাতিক ছাত্রদের অর্ধেকেরও বেশি এই দুই দেশের। তবে আইনজীবীরা বলছেন যে, প্রত্যাহারের এই ধারা কেবল বিশ্বের কোনও নির্দিষ্ট অঞ্চলের ছাত্রদের মধ্যেই সীমাবদ্ধ নয়।

আমেরিকা এর আরো খবর

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

১ সপ্তাহ আগে
আমেরিকা
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

২ সপ্তাহ আগে
আমেরিকা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

২ সপ্তাহ আগে
আমেরিকা
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

৩ সপ্তাহ আগে
আমেরিকা
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

৩ সপ্তাহ আগে
আমেরিকা
ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

৩ সপ্তাহ আগে
আমেরিকা
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?