শীত আসতে নভেম্বরের মাঝামাঝি, ঢাকায় তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রিতে
আন্তর্জাতিক ডেস্ক
নভেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আমেজ শুরু হতে পারে। আবহাওয়াবিদদের ধারণা, এবারের শীত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হতে পারে। ডিসেম্বরের শেষভাগ থেকে শীতের তীব্রতা বাড়তে পারে, যা জানুয়ারি মাসজুড়ে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা এ কে এম নাজমুল হক জানান, শীতের মৌসুমে ঢাকায় তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। তাঁর মতে, নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে সারা দেশে শীতের প্রভাব বাড়তে পারে। তবে উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে নভেম্বরের প্রথম সপ্তাহেই শীতের অনুভূতি দেখা দিতে পারে।
তিনি আরও জানান, ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়বে এবং জানুয়ারি মাসে তা বেশি অনুভূত হতে পারে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর দিনের তাপমাত্রা আবার বাড়তে শুরু করতে পারে।
ইতোমধ্যে ঢাকায় উত্তর দিক থেকে বাতাস বইতে শুরু করেছে। তবে ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় রাজধানীতে শীতের অনুভূতি স্পষ্ট হতে নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।
অন্যদিকে, দেশের উত্তরাঞ্চলের পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে ইতোমধ্যে শীতের আমেজ পাওয়া যাচ্ছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (১৪ অক্টোবর) তা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গত চার-পাঁচ বছরের আবহাওয়ার ধরন বিশ্লেষণ করে এবারের শীত ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা তুলে ধরা হয়েছে। তবে তাপমাত্রা ও শীতের তীব্রতা আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করবে।
টাইম ডেস্ক/এসএ
আন্তর্জাতিক এর আরো খবর
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন