আন্তর্জাতিক

সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬, ৫:০৮ পূর্বাহ্ন
সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা  আব্দুল হাই মারা গেছেন
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই। ফাইল ছবি

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল হাই ইন্তেকাল করেছেন।

বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শোকবার্তার মাধ্যমে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।

শোকবার্তায় কামরুজ্জামান রতন বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল হাইয়ের মৃত্যুতে মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তিনি ঢাকা-৮ ও মুন্সীগঞ্জ-৪ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং জাতীয় সংসদের প্যানেল স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘদিন মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতৃত্ব দেওয়া আব্দুল হাইয়ের রাজনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নে অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন তিনি। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান সংসদ সদস্য।

বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

টাইম ডেস্ক/এসএ

আন্তর্জাতিক এর আরো খবর

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

৭ ঘন্টা আগে
আন্তর্জাতিক
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

২২ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

৩ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...