আন্তর্জাতিক

বেক্সিমকো গ্রুপের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান

অনলাইন ডেস্ক

বুধবার, অক্টোবর ৭, ২০২৬, ৬:০৬ বিকাল
বেক্সিমকো গ্রুপের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান
সালমান এফ রহমান

দীর্ঘদিনের পরিচালনাগত অচলাবস্থা কাটিয়ে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্বাভাবিক করার লক্ষ্যে বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস পিএলসির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত কমিশন সভায় পুনর্গঠিত পর্ষদের অনুমোদন দেওয়া হয়। শিগগিরই সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে এ বিষয়ে সম্মতিপত্র পাঠানো হবে বলে বিএসইসি সূত্র জানিয়েছে।

পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত তিন প্রতিষ্ঠানের পর্ষদ থেকেই সালমান এফ রহমানের বিদায় সম্পন্ন হলো। এর আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের জন্য ৯ সদস্যের নতুন পর্ষদ অনুমোদন দিয়েছিল বিএসইসি।

২০২৪ সালের আগস্ট থেকে একাধিক মামলায় কারাগারে থাকা সালমান এফ রহমান গত সেপ্টেম্বরে বেক্সিমকোর তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মত হন।

বিএসইসির অনুমোদিত নতুন পর্ষদে বেক্সিমকো লিমিটেডের জন্য সাতজন পরিচালক প্রস্তাব করা হয়েছে। এতে সালমান এফ রহমানের ভাই এ এস এফ রহমান এবং স্পন্সর গ্রুপের মনোনীত পরিচালকরা রয়েছেন। প্রস্তাবিত পরিচালকদের মধ্যে ও কে চৌধুরী, ইকবাল আহমেদ, আজমল কবীর ও কামরুন নাহার আহমেদের নাম রয়েছে। স্বতন্ত্র পরিচালক হিসেবে শাহ মঞ্জুরুল হকের নামও প্রস্তাব করা হয়েছে।

শাইনপুকুর সিরামিকসের পর্ষদেও একই ধরনের স্পন্সর ও স্পন্সর-গ্রুপের প্রতিনিধিদের রাখা হয়েছে।

এদিকে ব্যাংক ঋণ ও আর্থিক অনিয়মের অভিযোগে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সরকারি পদক্ষেপের মুখে পড়ে। এতে কার্যকরী মূলধনের সংকট, কাঁচামালের ঘাটতি ও ব্যাংক হিসাব পরিচালনায় জটিলতার কারণে গাজীপুরের প্রায় এক ডজন কারখানা বন্ধ হয়ে যায়। এতে ৪০ হাজারের বেশি শ্রমিক চাকরি হারানো বা সাময়িক ছাঁটাইয়ের মুখে পড়েন।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত বেক্সিমকো গ্রুপের মোট বকেয়া ঋণ ও দায় ছিল ৫০ হাজার ৯৮ কোটি টাকা। এর মধ্যে ২৫ হাজার ৫২৪ কোটি টাকা খেলাপি হিসেবে চিহ্নিত ছিল।

এ ছাড়া বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) তদন্তে ঋণ নেওয়ার ক্ষেত্রে অনিয়ম এবং ভুয়া বা কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নেওয়ার তথ্য পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। কিছু অর্থ পুঁজিবাজারে শেয়ার কারসাজিতে ব্যবহারের অভিযোগও রয়েছে।

সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

আন্তর্জাতিক এর আরো খবর

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

৭ ঘন্টা আগে
আন্তর্জাতিক
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

২২ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

৩ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...