ধানমন্ডিতে ঝটিকা মিছিলের পরিকল্পনা, নিষিদ্ধ আ.লীগের আট নেতাকর্মী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের পরিকল্পনাকারী সজীবুল ইসলাম হৃদয়সহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন—
⦁ মো. সজিবুল ইসলাম হৃদয় (২৩), ধানমন্ডি মিছিলের অন্যতম আয়োজক
⦁ আব্দুল্লাহ বিন আজিজ (২৩), ওয়ারী থানা ছাত্রলীগের সহ-সভাপতি
⦁ মো. রায়হান ওরফে পলিন (২৮), লালবাগ থানা স্বেচ্ছাসেবকলীগ কর্মী
⦁ মো. শাহাদাৎ নবী খোকা (৪২), পল্টন থানা আ. লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য
⦁ মো. আমিনুর রহমান মানিক (৩০), শেরেবাংলা নগর ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক
⦁ মো. জামিল হোসেন পলাশ (৫৮), কলাবাগান থানা ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি
⦁ মো. গোলাম মোস্তফা (৫০), শরীয়তপুর সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক
⦁ কারার শাহরিয়ার আহমদ (৪১), নিকলী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, বুধবার (৩ সেপ্টেম্বর) দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
আন্তর্জাতিক এর আরো খবর
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন