সভাপতি আবুল কালাম, সম্পাদক রহিম শেখ
সিলেট বিভাগ সাংবাদিক সমিতির কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ঢাকায় কর্মরত সিলেট বিভাগের সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতি (সিবিসাস)-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার আবুল কালাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন রূপালী বাংলাদেশের বিজনেস এডিটর রহিম শেখ।
সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে অনুষ্ঠিত হয় সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। এতে তিন সদস্যের নির্বাচন কমিশন দায়িত্ব পালন করেন কামাল চৌধুরী, কাজী তোফায়েল আহমদ ও মোস্তফা সেলিম।
ঘোষিত নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সহসভাপতি: শাফি উদ্দিন আহমদ (চ্যানেল এস)
যুগ্ম সম্পাদক: স্বপ্না চক্রবর্তী (রূপালী বাংলাদেশ)
সাংগঠনিক সম্পাদক: সেলিম আহমেদ (রূপালী বাংলাদেশ)
অর্থ সম্পাদক: বেনু সূত্রধর (আজকালের খবর)
দপ্তর সম্পাদক: জামিল আহমেদ (বাহান্ন নিউজ)
কল্যাণ সম্পাদক: বিল্লাল হোসেন সাগর (আরটিভি)
শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক: সৈয়দ এলতেফাত (বাসস)
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মৌসুমী আচার্য্য (আর্টিকেল নাইন্টিন)
স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক: শফিকুল হাসান সোহেল (ভোরের ডাক)
প্রচার ও প্রকাশনা সম্পাদক: জাহাঙ্গীর আলম আনসারী (বাণিজ্য প্রতিদিন)
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন:
মিজানুর রহমান (মানবজমিন), আলমগীর হোসেন (যুগান্তর), আলী ইব্রাহিম (কালবেলা), সৈয়দা ফারজানা জামান রুম্পা (ফ্রিল্যান্স সাংবাদিক), এস এম এ কাশেম হারুন (জনকণ্ঠ)।
উল্লেখ্য, পারস্পারিক সহযোগিতা, পেশাগত উৎকর্ষ এবং নিজ এলাকার উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে ২০২১ সালে সিবিসাস আত্মপ্রকাশ করে।
আন্তর্জাতিক এর আরো খবর
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন